এক্সপ্লোর

Maharashtra Curfew Extension : কড়া লকডাউন নয়, ১৫ জুন পর্যন্ত বিধি-নিষেধ জারি থাকছে মহারাষ্ট্রে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা মোকাবিলায় বিধিনিষেধ বজায় রাখল মহারাষ্ট্র সরকার। আরও ১৫দিন বিধিনিষেধ জারি থাকবে বলে রবিবার জানিয়েছেন মহারাষ্ট্র্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।  

মুম্বই : কড়া লকডাউ নয়। করোনা মোকাবিলায় বিধিনিষেধ বজায় রাখল মহারাষ্ট্র সরকার। আরও ১৫দিন বিধিনিষেধ জারি থাকবে বলে রবিবার জানিয়েছেন মহারাষ্ট্র্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।  

তিনি বলেন, আজও আমাদের রাজ্যে করোনা সংক্রমণের হার বেশি। উৎসবের মরশুমের পর করোনা প্রথম ঢেউয়ের সময় যেমন শিকড়ে ছিল, এখনকার পরিস্থিতি তার তুল্য। যদিও প্রথম ঢেউয়ের তুলনায় এবার মৃত্যুর হার কম। আমরা বিধিনিষেধ জারি রাখছি, কোনও কড়া লকডাউন হচ্ছে না।

প্রয়োজনীয় সমস্ত দোকান খোলা থাকবে। এর আগে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুমতি ছিল। এবার সেই সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে দোকান সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সেঅর্থে প্রয়োজনীয় নয় এমন সামগ্রীর যেসব দোকান রয়েছে, সেক্ষেত্রে স্থানীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে যদি খোলার অনুমতি দেওয়া হয়, তাদেরও ২টো পর্যন্তই খুলে রাখা যাবে। 

করোনার তৃতীয় ঢেউ নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্যে যদি তৃতীয় ঢেউ আসে, তাহলে মেডিক্যাল অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। তৃতীয় ঢেউ শিশুদের আক্রান্ত করতে পারে। কিন্তু, চিন্তার কিছু নেই। কারণ, বিশেষজ্ঞরা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক। কিন্তু তাতেও যদি সংক্রমিত হয় শিশুরা, সেক্ষেত্রে আমাদের যত্ন নিতে হবে।

তিনি আরও বলেন, মহারাষ্ট্রে কয়েকটি জেলা রয়েছে যেখানে সংক্রমণ বাড়ছে। মূলত গ্রামীণ এলাকায়। এটা আমাদের থামাতে হবে। করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা রয়েছে। এটা আমাদের জীবন-যাপনের উপর নির্ভর করছে। ভাইরাসের মধ্যে পার্থক্য আছে। এখানে মিউটেশন হয়েছে। এটা দ্রুত ছড়ায়।

প্রসঙ্গত, রবিবার মহারাষ্ট্রে নতুন করে ১৮ হাজার ৬০০ জন করোনায় সংক্রমিত হন। এনিয়ে সেখানে মোট সংক্রমিত ৫৭ লক্ষ ৩১ হাজার ৮১৫। রাজ্যে সুস্থতার হার ৯৩.৫৫ শতাংশ। শনিবার সংক্রমিত হয়েছিলেন ২০ হাজার ২৯৫ জন। মৃত্যু হয়েছিল ৪৪৩ জনের। এছাড়া রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস তথা মুকোরমাইকোসিসে আক্রান্ত প্রায় ৩ হাজার জন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan Resignation: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'বিজয় সমাবেশ'র আহ্বান সৃজনের, 'কারও হার-জিতের কিছু নেই', মত রুদ্রনীলের
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'বিজয় সমাবেশ'র আহ্বান সৃজনের, 'কারও হার-জিতের কিছু নেই', মত রুদ্রনীলের
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Cockroach Janata Party : নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
Suvendu Adhikari on Dharmendra Pradhan: 'ইতিহাস তাঁদেরই মনে রাখে যাঁরা...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'ভারাক্রান্ত' মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন
'ইতিহাস তাঁদেরই মনে রাখে যাঁরা...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'ভারাক্রান্ত' মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget