এক্সপ্লোর

AP on Coronavirus : জ্বর শুনে এগিয়ে এলেন না কেউ, অফিসে বসেই কোভিডে মৃত্যু অন্ধ্রপ্রদেশে

চেয়ারে বসেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। জ্বর শুনে এগিয়ে এলেন না সহকর্মীরা। কোভিডে এমনই মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের সরকারি অফিস।

পূর্ব গোদাবরী(অন্ধ্রপ্রদেশ) : চেয়ারে বসেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। জ্বর শুনে এগিয়ে এলেন না সহকর্মীরা। কোভিডে এমনই মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের সরকারি কার্যালয়।

ক'দিন ধরেই জ্বর আসছিল। তা সত্ত্বেও কাজ সামলাতে অফিস আসছিলেন তিনি। পরিবারের লোকজন ভুলেও আঁচ করেননি বিপদের। যদিও মারাত্মক খবর এল অফিস থেকেই। শুক্রবার চেয়ারে বসেই মৃত্যু হল পূর্ব গোদাবরী জেলার গ্রাম সচিব জয় শঙ্কর নারায়ণের।

সহকর্মীরা জানিয়েছেন, গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন নারায়ণ। শুক্রবারও জ্বর নিয়েই অফিস এসেছিলেন তিনি। চেয়ার থেকে পড়ে গেলে এগিয়ে যেতে ভয় পান সবাই। কোভিডের আশঙ্কা থেকেই সহকর্মীকে ধরতে যাননি তাঁরা। পরে হাসাপাতালে কোভিড পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে নারায়ণের।

অন্ধ্র্প্রদেশের করোনা চিত্র বলছে, সারা রাজ্যে ৫ জেলা থেকেই আসছে ৫০ শতাংশ কোভিড রোগী। চিত্তুর, শ্রীকাকুলাম, পূর্ব গোবরী, গুন্টুর, নেলোর চিন্তা বাড়াচ্ছে রাজ্যের। এই পাঁচ জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা সবথেকে বেশি। এইসব জেলা মিলিয়ে সক্রিয় করোনা রোগীর সংখ্য ৬৪ হাজার ৩৯৯ জন। বৃহস্পতিবার রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ১ লক্ষ ১৪ হাজার ১৫৮ জন।

এদিকে রাজ্যে করোনা রোগীদের জন্য নয়া পরামর্শ দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। কোভিড উপসর্গ দেখলে হাসপাতালের বদলে করোনা কেয়ার সেন্টারে যাওয়ার উপদেশ দিয়েছে রাজ্য। প্রশাসনের দাবি, রাজ্যবাসীর হাসপাতাল বেডের বিষয়ে চিন্তা করার কোনও কারণ নেই। অন্ধ্রের হাসাপাতালগুলিতে এখনও কোভিড চিকিৎসায় পর্যাপ্ত বেড রয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষ পেরিয়ে গিয়েছে। এনিয়ে ফের একবার দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে রেকর্ড গড়ল ভারত। দৈনিক মৃত্যুর সংখ্যা আরও একবার সাড়ে ৩ হাজার পেরিয়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget