এক্সপ্লোর

Coronavirus Update : উপসর্গহীন স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিন বন্ধ, এইমসের নির্দেশিকায় বিরক্ত আইএমএ-র চিঠি প্রধানমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীকে

উপসর্গহীন স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে পাঠানো হবে না। এইমস-এর এই নির্দেশিকার প্রতিবাদ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

দিল্লি : শুধুমাত্র উপসর্গ রয়েছে এমন স্বাস্থ্যকর্মীদেরই করোনা পরীক্ষা করা হবে। রেজাল্ট পজিটিভ এলে তাঁরা আইসোলেশনে থাকবেন। তবে, উপসর্গহীনদের কোয়ারেন্টিনে পাঠানো হবে না। এইমস-এর এই নির্দেশিকার প্রতিবাদ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। বিরক্তি প্রকাশ করে সংগঠনের তরফে বলা হয়েছে, এই নির্দেশিকা স্বাস্থ্যকর্মীদের প্রতি অমানবিক আচরণের নিদর্শন। অথচ এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের এবং নিজেদের পরিবারের সদস্যদের জীবন বিপদে ফেলেও কাজ করে চলেছেন। শুধু তাই নয়, এই মর্মে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিবকে চিঠিও লিখেছে আইএমএ। 

চিঠিতে আইএমএ-র তরফে বলা হয়েছে, যখন কোনও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন এবং শরীরে উপসর্গহীন কোভিড তৈরি হয়, তখন সেই স্বাস্থ্যকর্মীও এই ভাইরাসের বাহক। রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তিনিও সংক্রমণ ছড়িয়ে ফেলতে পারেন। কর্মীর ঘাটতি রয়েছে বলে এই ধরনের স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা না করানো পুরো চিকিৎসা সম্প্রদায়ের কাছে প্রাণঘাতী-স্বরূপ।

এইমসের বিবৃতি তুলে ধরে সংগঠনের তরফে বলা হয়েছে, যদি স্বাস্থ্যকর্মীর উপসর্গ থাকে, তাহলে তাঁকে পরীক্ষা করা হবে। রেজাল্ট পজিটিভ এলে মাত্র ১০দিনের কোয়ারেন্টিনের অনুমতি দেওয়া হবে। এটা স্বাস্থ্যকর্মীদের ন্যূনতম অধিকারের লঙ্ঘন। একজন নাগরিক হিসাবে তাঁর ন্যূনতম যত্ন, সহযোগিতা প্রাপ্য। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের গাইড লাইনেও বলা আছে, উপসর্গ দেখা দিলে ন্যূনতম ১৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।  

আইএমএ-র দাবি, এইমসের উদাহরণ তুলে ধরে অন্য অনেক হাসপাতাল একই পথ অনুসরণ করছে। পাশাপাশি চিঠিতে সংগঠনের তরফে আর একবার স্বাস্থ্যকর্মীর ঘাটতির কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় NEET PG এবং INCET PG পরীক্ষার দাবি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১.৭৮ লাখ চিকিৎসক পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। পরীক্ষা না হলে, তাঁরা কাজে যোগ দিতে পারবেন না।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল এইমসের তরফে বলা হয়, সাম্প্রতিক করোনা পরিস্থিতি এবং কর্মীর ঘাটতির বিষয়ে নজর রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুধুমাত্র উপসর্গ রয়েছে এমন স্বাস্থ্যকর্মীদের করোনা পরীক্ষা করা হবে। যাঁদের পজিটিভ রেজাল্ট আসবে তাঁদের আইসোলেশনে পাঠানো হবে। এবং উপসর্গহীনদের কোয়ারেন্টিন বন্ধ থাকবে।

সেরা শিরোনাম

News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
Job News: উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget