এক্সপ্লোর

Railways on Covid19: করোনা-কালে যাত্রী কম, বাতিল বেশ কিছু স্পেশ্যাল ট্রেন

ফলে এখন যে স্পেশ্যাল ট্রেনগুলি চলছে, সেখানে যাত্রীর অভাবও দেখা দিচ্ছে। এরইমধ্যে কোভিড আবহে যাত্রী কম থাকার কারনে বাতিল করা হল বেশ কিছু স্পেশাল ট্রেন। বাতিল হওয়া ট্রেনগুলির অধিকাংশই উত্তরবঙ্গের।

কলকাতা: দেশে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই হাজার হাজার মানুষ সংক্রমণের শিকার হচ্ছেন। হাসপাতালগুলি আক্রান্তদের ভিড়। হাসপাতালে হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধের অভাবের মতো অভিযোগ উঠে আসছে। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য পরিকাঠামোয় পড়েছে বিপুল চাপ। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজ্যে জারি হয়েছে লকডাউন। কোথাও কোথাও আবার লকডাউন ঘোষণা না করলেও এর ধাঁচেই জারি রয়েছে কঠোর বিধিনিষেধ। যানবাহন চলাচলে জারি হয়েছে নিয়ন্ত্রণ। অনেকে আবার অত্যন্ত প্রয়োজন না থাকলে এড়িয়ে যাচ্ছেন দূরের যাত্রা।  ফলে এখন যে স্পেশ্যাল ট্রেনগুলি চলছে, সেখানে যাত্রীর অভাবও দেখা দিচ্ছে। এরইমধ্যে কোভিড আবহে যাত্রী কম থাকার কারনে বাতিল করা হল বেশ কিছু স্পেশাল ট্রেন। বাতিল হওয়া ট্রেনগুলির অধিকাংশই উত্তরবঙ্গের।

তালিকায় রয়েছে শিয়ালদা-নিউ জলপাইগুড়ি, শিয়ালদা-পুরী স্পেশাল।বাতিল করা হয়েছে কলকাতা-হলদিবাড়ি স্পেশাল ট্রেন। বাতিল কলকাতা শীলঘাট স্পেশাল ও হাওড়া-বালুরঘাট স্পেশাল।এর আগেও যাত্রী কম হওয়ায় ট্রেন বাতিল করে পূর্ব রেল।

চলতি মাসের গোড়ায় পূর্ব রেলওয়ে হাওড়া, রাঁচি, ধানবাদ, কলকাতা ও অন্যান্য রুটে চলাচল করা ১৬ টি ট্রেন বাতিল করেছিল।

বাতিল স্পেশ্যাল ট্রেনগুলির তালিকা
০২৩৪৩-শিয়ালদা-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল-বাতিল হচ্ছে ২০ মে থেকে
০২৩৪৪-নিউজলপাইগুড়ি-শিয়ালদা স্পেশ্যাল ট্রেন-বাতিল হচ্ছে ২১ মে থেকে
০২২০১-শিয়ালদা-পুরী স্পেশ্যাল ট্রেন-বাতিল হচ্ছে ১৯ মে থেকে
০২২০২-পুরী-শিয়ালদা স্পেশ্যাল ট্রেন-বাতিল হচ্ছে ২০ মে থেকে
০২২৬১-কলকাতা-হলদিবাড়ি স্পেশ্যাল ট্রেন-বাতিল হচ্ছে ২০ মে থেকে
০২২৬২-হলদিবাড়ি-কলকাতা স্পেশ্যাল ট্রেন-বাতিল হচ্ছে ২১ মে থেকে
০৩১৮১-কলকাতা-শীলঘাট স্পেশ্যাল ট্রেন, বাতিল হচ্ছে ২৪ মে থেকে
০৩১৮২-শীলঘাট-কলকাতা স্পেশ্যাল ট্রেন, বাতিল হচ্ছে ২৫ মে থেকে
০৩০৬৩-হাওড়া-বালুরঘাট স্পেশ্যাল ট্রেন, বাতিল হচ্ছে ১৯ মে থেকে
০৩০৬৪-বালুরঘাট-হাওড়া স্পেশ্যাল ট্রেন, স্পেশ্যাল ট্রেন, বাতিল হচ্ছে ১৯ মে থেকেূ

উল্লেখ্য, করোনা অতিমারী নিয়ন্ত্রণে গত বছর দেশজুড়ে লকডাউন জারি হয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল যাত্রীবাহী ট্রেন। পরে লকডাউনের মধ্যে স্পেশ্যাল ট্রেন চলেছিল। পশ্চিমবঙ্গে বর্তমানে কার্যত লকডাউন চলছে। বন্ধ লোকাল ট্রেন সহ বাস, মেট্রো, ফেরি পরিষেবা। ৩০ মে পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget