এক্সপ্লোর

Corona Curfew Extension: করোনা সংক্রমণ রোধে কার্ফুর মেয়াদ বাড়াল অন্ধ্রপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার

সংক্রমণ রোধে কার্ফুর মেয়াদ আরও বাড়াল অন্ধ্রপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার।

অমরাবতী ও দেরাদুন : করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নয়। এই অবস্থায় সংক্রমণ রোধে কার্ফুর মেয়াদ আরও বাড়াল অন্ধ্রপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার। আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যে কার্ফু জারি থাকবে বলে আজ ঘোষণা করে অন্ধ্রপ্রদেশ সরকার। অন্যদিকে ৯ জুন পর্যন্ত এর মেয়াদ বাড়িয়েছে উত্তরাখণ্ড সরকার।

অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, রাজ্যে ১০ জুন পর্যন্ত কার্ফু বাড়ানো হচ্ছে। সময় অপরিবর্তিত থাকবে। প্রসঙ্গত, আজই অন্ধ্রপ্রদেশ কার্ফুর মেয়াদ শেষ হচ্ছিল। কিন্তু, সংক্রমণের চেন ভাঙতে তার মেয়াদ আরও ১০ দিন বাড়াল ওয়াইএস জগনমোহন রেড্ডির সরকার। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যেরকম ছাড় ছিল, সেই একই সময় থাকছে এবারও।

অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত রবিবার নতুন করে ১৩ হাজার ৪০০ জন সংক্রমিত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৩৩ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৪ জনের।

অন্যদিকে উত্তরাখণ্ড সরকারের মুখপাত্র সুবোধ উনিয়াল জানান, অল্পবিস্তর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত এই এক সপ্তাহে দুই দিন মুদির দোকান খোলা থাকবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত দোকান খুলে রাখা যাবে। এছাড়া ১ জুন তারিখে বই ও স্টেশনারি দোকান খুলে রাখা যাবে। অন্যান্য বিধি-নিষেধ যা ছিল তা-ই থাকবে।

উল্লেখ্য, এর আগে সপ্তাহে একদিন মুদির দোকান খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সময় বেঁধে দেওয়া হয়েছিল সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

উত্তরাখণ্ড সরকারের শেষ বুলেটিন অনুযায়ী, গত রবিবার সেখানে নতুন করে ১ হাজার ২২৬ জন সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের।

গতকালই করোনা মোকাবিলায় বিধিনিষেধ বজায় রাখার কথা ঘোষণা করে মহারাষ্ট্র সরকার। আরও ১৫দিন বিধিনিষেধ জারি থাকবে বলে জানান মহারাষ্ট্র্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেন, আমরা বিধিনিষেধ জারি রাখছি, কোনও কড়া লকডাউন হচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
PM on NEET Paper Leak : NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
West Bengal News Live : ২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget