এক্সপ্লোর

Covid 19 home test kit : ঘরে বসেই কোভিড টেস্ট, RAT কিটে ছাড়পত্র দিল ICMR

বাড়িতে বসেই জানা যাবে কোভিড পরীক্ষার ফল। নিজেই সেই কাজ করতে পারবেন রোগী। এবার Rapid Antigen Test (RAT)কিটে ছাড়পত্র দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)।

নয়া দিল্লি: বাড়িতে বসেই জানা যাবে কোভিড পরীক্ষার ফল। নিজেই সেই কাজ করতে পারবেন রোগী। এবার Rapid Antigen Test (RAT)কিটে ছাড়পত্র দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। 

এতদিন করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য চিন্তার অন্ত ছিল না আম আদমির। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ায় টেস্ট করালেও ফল জানতে দেরি হচ্ছিল বহু ক্ষেত্রে। এবার দেশবাসীর এই সমস্যার কথা মাথায় রেখে Rapid Antigen Test (RAT) কিটে অনুমিত দিয়েছে ICMR। তবে নির্দিষ্ট নিয়ম মেনেই এই নমুনা পরীক্ষার কথা বলেছে কোভিডের বিরুদ্ধে যুদ্ধের নোডাল বডি।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর তরফে বলা হয়েছে, উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদেরই এই ধরনের টেস্ট করানো উচিত। এছাড়াও কোভিড আক্রান্তদের সরাসরি সংস্পর্শে এসেছেন এরকম ব্যক্তিরাও RAT টেস্ট করাতে পারেন। ICMR বলেছে, Rapid Antigen Test-এ যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের নতুন করে পরীক্ষার প্রয়োজন নেই। তবে উপসর্গ রয়েছে এমন নেগেটিভ রিপোর্ট আসা ব্যক্তিদের অবিলম্বে আরটিপিসিআর করা প্রয়োজন। 

পুণের মাই ল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেডের হাত ধরে তৈরি হয়েছে এই কোভিসেল্ফ টিএম (প্যাথোক্যাচ) টেস্ট কিট। বাড়িতে বসে এই কোভিড পরীক্ষা করতে গেলে নিয়ম মানতে হবে অ্যাপের। কারণ, অ্যাপের মধ্যেই রয়েছে RAT টেস্টের বিস্তারিত গাইডলাইন। আইসিএমআর-এর তরফে বলা হয়েছে, গুগল প্লে স্টোর বা আইওএস থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপ। একবার পরীক্ষা হয়ে গেলে ছবি তুলে পাঠাতে হবে অ্যাপে। সেখানেই দেখাবে কোভিড টেস্টের রিপোর্ট। তবে এ ক্ষেত্রে একই মোবাইল ফোন থেকে পাঠাতে হবে ছবি। 

অন্যান্য কোভিড পরীক্ষার ডেটার মতো RAT-টেস্টের ফলও রাখা হবে আইসিএমআর-এর সুরক্ষিত সার্ভারে। তবে মেডিক্যাল বডি জানিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে রোগীর গোপনীয়তা বজায় রাখা হবে। বিশেষজ্ঞদের অনুমান, ঘরে বসেই কোভিড পরীক্ষার ফলে ল্যাবের ভিড় কমানো যাবে। 

পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই বিশ্বে করোনা পরীক্ষায় রেকর্ড গড়েছে ভারত। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ''গতকাল বিশ্বের সবথেকে বেশি কোভিড টেস্ট করেছে ভারত। একদিনে ২০ লক্ষ কোভিড টেস্ট করা হয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা ২৫ লক্ষে নিয়ে যাবে ভারত।'' ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর হিসেব বলছে, গত ১৮ মে পর্যন্ত ভারতে ৩২,০৩,০১,১৭৭ কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে কেবল মঙ্গলবারই ২০,০৮,২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে। যা একপ্রকার রেকর্ড।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget