এক্সপ্লোর

Covid-19 in India: : মাঝে প্রায় আড়াই বছর, '২০-র মার্চের পর প্রথমবার দেশে করোনায় দৈনিক মৃত্যু শূন্য

India Corona : কেন্দ্রীয় সরকারের ৮ নভেম্বরের করোনা বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২৫ জন। যা ২০২০ সালের ৯ এপ্রিলের পর সর্বনিম্ন।

নয়াদিল্লি : শেষমেশ কি কাটল করোনার কালো মেঘ ? মারণ ভাইরাসের একের পর এক ওয়েভের ধাক্কা, প্রাণহানি, মহামারির পর্ব কি পাকাপাকিভাবে অতীত হল ? সেই সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলল দেশের করোনা পরিসংখ্যান।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের (৮ নভেম্বর) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শূন্য। ২০২০ সালের মার্চ মাসে দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়া শুরু থেকে এই প্রথমবার। মাঝে কেটে গিয়েছে প্রায় আড়াই বছর।

একেবারে নিচে সংক্রমণও

কেন্দ্রীয় সরকারের ৮ নভেম্বরের করোনা বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২৫ জন। যা ২০২০ সালের ৯ এপ্রিলের পর সর্বনিম্ন। আর ২০২০-র মার্চের পর এই প্রথমবার দৈনিক মৃত্যু নামল শূন্যতে। প্রসঙ্গত, ২০২০ সালের ৯ এপ্রিলের প্রকাশিত বুলেটিন অনুযায়ী তার আগের ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৪০ জন।

এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২১ জন। আর গোটা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৬ লক্ষ ৬২ হাজার ১৪১ জনে। আর করোনার ধাক্কায় এখনও পর্যন্ত ৫ লক্ষ ৩০ হাজার ৫০৯ জন দেশবাসীকে হারিয়েছি আমরা।

 

 

কাছের মানুষ হারানো...

২০২০ সালের মার্চে কর্ণাটকের কালাবুর্গীর ৭৬ বছরের এক বৃদ্ধ দেশের প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে গোটা দেশজুড়ে থাবা করাল হয়েছিল মারণ ভাইরাসের। করোনা কেড়ে নিয়েছে অনেকেরই কাছের মানুষকে। 

শুধু প্রাণ নিয়েই থেমে থাকেনি করোনা। শরীরে থাবা বসিয়ে একাধিক মানুষকে অসুস্থ করে দেওয়া থেকে দেশ তথা বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কটের এক কালো সময় তৈরি করেছিল।

করোনা ভ্যাকসিনের হাত ধরে আস্তে আস্তে যে কঠিন লড়াইয়ে ঘুরে দাঁড়ায় ভারত সহ গোটা বিশ্ব। প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারতে প্রায় ২২০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ছিল ১৭.৭, বেড়ে হল ৩০.৮৮ লক্ষ কোটি, নোটবন্দির ছ’বছরে রেকর্ড বৃদ্ধি নগদের

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget