এক্সপ্লোর

করোনার দৈনিক সংক্রমণে ৫০ হাজারের দোরগোড়ায় ভারত, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৫২৯ জনের

নয়াদিল্লি: ফের করোনার দৈনিক সংক্রমণে ৫০ হাজারের দোরগোড়ায় ভারত। তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ বাড়িয়ে দেশে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। একদিনে ফের ৫০০-র বেশি মৃত্যু হয়েছে করোনায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫০৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৯২। এর মধ্যে শুধু কেরলেই একদিনে ৩২ হাজার ৮০৩ জন আক্রান্ত হয়েছেন। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭৩ জনের। 

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৫২৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ৫৭ হাজার ৯৩৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৫৮৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ২০ লক্ষ ২৮ হাজার ৮২৫ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৮১ জন। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লক্ষ ৪১ হাজার ১১৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৮৩ লক্ষ ২৬ হাজার ৩৫৩। 

উল্লেখ্য, ১ অগাস্ট থেকে খুলে গিয়েছে দিল্লির স্কুল। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে প্রায় ছয় মাস বন্ধ ছিল রাজধানীর স্কুলগুলি। কোভিড বিধি মেনে ছাত্রদের স্বাগত জানায় স্কুলগুলি। এ ক্ষেত্রে দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হচ্ছে।

বিদ্যা বাল ভবনের অ্যাকাডেমিক প্রধা নিশান্ত শর্মা জানান, "আমাদের স্কুল ছাত্রদের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর এবং মেডিকেল টিমসহ একটি কোভিড আইসোলেশন রুম স্থাপন করেছে। জরুরি ক্ষেত্রে স্কুল কাছাকাছি হাসপাতালগুলির সঙ্গেও চুক্তি করেছে যাতে শিক্ষার্থীরা সময়ে সঠিক চিকিৎসা পেতে পারে। "

স্কুল পরিবহনের মাধ্যমে তাদের বাড়িতে নামানোর আগেও শিক্ষার্থীদের নিয়মিত তাপমাত্রা পরীক্ষা করা হবে। নিশান্ত শর্মা বলেন, স্কুল ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে অভিভাবকদের সম্মতি ফরম পাঠাবে। তাদের ওয়ার্ড স্কুলে পাঠানোর অনুমতি চাইবে। সরকারি নির্দেশিকা অনুসারে মাত্র ৫০ শতাংশ শিক্ষার্থীকে স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। অভিভাবকদের কাছ থেকে সম্মতি পাওয়ার পর পর্যায়ক্রমে স্কুল পুনরায় চালু করা হবে।

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
Dowry Demand: 'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
পরপর ১১ টা সাইক্লোন ! সমুদ্রের উপর তৈরি হবে মহাপ্রলয়? কাদের বড় বিপদ? বড় আপডেট আবহবিদদের
পরপর ১১ টা সাইক্লোন ! সমুদ্রের উপর তৈরি হবে মহাপ্রলয়? কাদের বড় বিপদ? বড় আপডেট আবহবিদদের
BJP Win : দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget