এক্সপ্লোর

Lung Damage for Covid19 : ফুসফুসের দীর্ঘ মেয়াদী ক্ষতি করছে করোনা, বলছে গবেষণা

রোগী সুস্থ হলেও দুর্বল থাকছে তাঁর ফুসফুস। কোভিড জয়ীরা হাসাপাতাল থেকে ছাড়া পাওয়ার তিন মাস পরও সম্পূর্ণ সুস্থ হচ্ছে না তাদের ফুসফুস। এমনকী অনেক ক্ষেত্রে তিন মাসে কেটে গেলেও ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি করেছে করোনা। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

লন্ডন: রোগী সুস্থ হলেও দুর্বল থাকছে তাঁর ফুসফুস। কোভিড জয়ীরা হাসাপাতাল থেকে ছাড়া পাওয়ার তিন মাস পরও সম্পূর্ণ সুস্থ হচ্ছে না তাদের ফুসফুস। এমনকী অনেক ক্ষেত্রে তিন মাসে কেটে গেলেও ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি করেছে করোনা। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।

সিটি স্ক্যান , মেডিক্যাল টেস্টেও ধরা পড়ছে না ফুসফুসের আসল লক্ষণ। ডাক্তাররা রিপোর্ট দেখে বলে দিচ্ছেন সব ঠিক আছে। যদিও কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই দীর্ঘ মেয়াদী ক্ষতি হয়ে যাচ্ছে ফুসফুসের। সম্প্রতি ব্রিটেনে ইউনিভার্সিটি অফ শেফিল্ড ও অক্সফোর্ডের গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। রেডিওলজি জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা।

গবেষকরা জানিয়েছেন, কোভিডে আক্রান্ত রোগী বাদেও এই অবস্থা হতে পারে অন্যদেরও। মূলত, দীর্ঘদিন ধরে যাদের শ্বাসকষ্ট রয়েছে, এমন ব্যক্তিদেরও ফুসফুস দুর্বল হয়ে যেতে পারে। দীর্ঘ মেয়াদী ক্ষতি হতে পারে ফুসফুসের। যদিও এখনই এই নিয়ে নিশ্চিত কিছু বলতে পারছেন না গবেষকরা। তাঁরা জানিয়েছেন, এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন। 

গবেষকদের মতে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার তিন মাস পরও পুরোপুরি সুস্থ হচ্ছে না ফুসফুস।হাইপার পোলারাইজড জেনন এমআরআই স্ক্যান করার পরই কোভিড জয়ীদের ফুসফুসের এই অবস্থা ধরতে পেরেছেন তাঁরা। কিছু ক্ষেত্রে কোভিড জয়ের ৯ মাস পরও থেকে যাচ্ছে ফুসফুসের দুর্বলতা। সাধারণ ক্লিনিক্যাল পরীক্ষায় রোগীর অন্যান্য তেমন কোনও রোগ ধরা পড়ছে না।

এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ শেভিল্ড-এর অধ্যাপক জিম ওয়াইল্ড বলেন, '' গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা খুবই আকর্ষণীয়।'' একই সুর শোনা গিয়েছে অক্সফোর্ডের গবেষক ফার্গুস গ্লিসেনের মুখে। তিনি বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অনেক রোগীরই শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। যদিও সিটি স্ক্যানে দেখা যাচ্ছে, তাদের ফুসফুস স্বাভাবিক কাজ করছে।''

যদিও গ্লিসনের দাবি, হাইপার পোলারাইজড জেনন এমআরআইতে ধরা পড়ছে ফুসফুসের আসল অবস্থা। দেখা যাচ্ছে, ফুসফুসে অক্সিজেন পৌঁছতে পারছে না স্বাভাবিকভাবে। যার ফলে কোভিড জয়ীদের শ্বাসকষ্টে ভুগতে হচ্ছে।
 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget