এক্সপ্লোর

সময়মতো অনুমোদন মিললে জানুয়ারিতেই কোভিড-১৯ ভ্যাকসিন, সবার সাধ্যের মধ্যে, আশার কথা শোনালেন পুনাওয়ালা

পুনাওয়ালার সংস্থা ব্রিটিশ-সুইডিশ ফার্মা কোম্পানি অ্যাসট্রাজেনেকার সঙ্গে একযোগে কাজ করছে করোনা-১৯ রোধী কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির ব্যাপারে। কোভিশিল্ডকে সম্ভাব্য করোনা দাওয়াই বলে মনে করা হচ্ছে।

নয়াদিল্লি: কোভিড-১৯ মোকাবিলায় কাজে লাগার মতো ক্ষমতাসম্পন্ন ভ্যাকসিন কবে বাজারে আসছে, এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও মেলেনি। তার মধ্যেই অবশ্য আজ আশার খবর শোনালেন পুণের ওষুধ নির্মাতা কোম্পানি সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) সিইও আদর পুনাওয়ালা। এক সাক্ষাত্কারে তিনি নিয়ন্ত্রক সংস্থাগুলির কাছ থেকে সময়মতো অনুমোদন পাওয়া গেলে ২০২১ এর জানুয়ারি নাগাদ দেশে করোনা মোকাবিলায় ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন। পুনাওয়ালার সংস্থা ব্রিটিশ-সুইডিশ ফার্মা কোম্পানি অ্যাসট্রাজেনেকার সঙ্গে একযোগে কাজ করছে করোনা-১৯ রোধী কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির ব্যাপারে। কোভিশিল্ডকে সম্ভাব্য করোনা দাওয়াই বলে মনে করা হচ্ছে। পুনাওয়ালা বলেছেন, ভারত ও ব্রিটেনে সফল ট্রায়ালের ওপর নির্ভর করে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলির কাছ থেকে সময়মতো সম্মতি মিললে আশা করতে পারি, ভারতে ২০২১ এর জানুয়ারিতে ভ্যাকসিন আসছে। তবে অবশ্যই তা প্রতিরোধক্ষমতা তৈরির শক্তিবাহী, কার্যকর প্রমাণিত হতে হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ে কাজ চলছে কোভিশিল্ড নিয়ে। ভারতে তার ক্লিনিকাল পরীক্ষা দ্বিতীয়-তৃতীয় পর্যায়ে আছে। সিরাম ইনস্টিটিউট তা তৈরি করবে মাঝারি ও নিম্ন আয়ের দেশগুলির জন্য়। ভারতে ও বিদেশে এখনও পর্যন্ত কয়েক হাজার লোকের শরীরে ওই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে এবং তার সুরক্ষা সংক্রান্ত কোনও সংশয় দেখা যায়নি বলে জানান পুনাওয়ালা। তিনি অবশ্য এও জানান, ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি প্রভাব টের পেতে ২-৩ বছর লাগবে। ব্রিটিশ মেডিকেল জার্নাল 'দি ল্যান্সেট'-এ প্রকাশিত এক রিপোর্টে সম্ভাব্য কোভিড-১৯ রোধী ভ্যাকসিন ১৮ থেকে ৫৫ বছর বয়সিদের শরীরে দ্বিমুখী প্রতিরোধী শক্তি তৈরি করেছে বলে দাবি করা হয়েছে। অ্য়াসট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে, ভ্যাকসিনের দুটি ডোজের প্রভাব অনেক বেশি হতে পারে বলে ট্রায়ালে ইঙ্গিত মিলেছে। তবে এক ডোজের ভ্যাকসিন ইঞ্জেকশনের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও ট্রায়াল চলছে। বিশ্বের সবচেয়ে বড় ওষুধ নির্মাতা কোম্পানির সিইও পুনাওয়ালা এও বলেছেন, তাঁরা ভ্যাকসিনের দাম নিয়ে সরকারের সঙ্গে কথা চালাচ্ছেন। আমরা নিশ্চিত, এর দাম সবার সাধ্যের মধ্যে থাকবে বলে জানান তিনি। সিরাম প্রায় ৬০-৭০ মিলিয়ন ডোজ তৈরির লক্ষ্য ধরে এগচ্ছে। মাসে সংখ্যাটা বাড়িয়ে ১০০ মিলিয়ন পর্যন্ত করার প্ল্যানও তাদের আছে। পুনাওয়ালা বলেন, পরবর্তী কয়েক মাসেই সেই লক্ষ্যপূরণের মতো জায়গায় যেতে হবে আমাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রীর হাত ধরে শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর, '১০ হাজার কর্মসংস্থানের সুযোগ'
মুখ্যমন্ত্রীর হাত ধরে শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর, '১০ হাজার কর্মসংস্থানের সুযোগ'
Durga Puja 2026 : 'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?
'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget