এক্সপ্লোর

শুধু কোভ্যাক্সিন নয়, মানব শরীরে পরীক্ষার সবুজ সংকেত পেল আর এক ভারতীয় টিকা, কাজ একেবারে শেষের মুখে, জানাল কেন্দ্র

কোভ্যাক্সিন নিয়ে বলতে গিয়ে বিজ্ঞান মন্ত্রক বলেছে, ভারতীয় এক করোনা রোগীর শরীর থেকে জীবাণুটি বিচ্ছিন্ন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, তারপর তা নিষ্ক্রিয় করার টিকা তৈরি করেছে ভারত বায়োটেক।

নয়াদিল্লি: শুধু কোভ্যাক্সিন নয়, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেডের অন্তর্গত সংস্থা জাইডাস জানিয়েছে, মানব শরীরে পরীক্ষার জন্য তাদের টিকা জাইকোভ-ডি কর্তৃপক্ষের সবুজ সংকেত পেয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, মানব শরীরে এই টিকা তখনই দেওয়া হয় যখন কাজ একেবারে শেষ ধাপে পৌঁছে গিয়েছে। অতএব এ নিয়ে উদ্বেগের কারণ নেই। করোনা টিকা তৈরির দৌড়ে শেষ ধাপে ভারত। ভারতীয় বিজ্ঞানীরা করোনার যে টিকা নিয়ে কাজ করছেন তার নাম কোভ্যাক্সিন। এটি তৈরি করেছে হায়দরাবাদের ভারত বায়োটেক, আইসিএমআর এবং পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। মানব শরীরে পরীক্ষার জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার সবুজ সংকেত পেয়েছে তারা। গোটা বিশ্বে ১৪০টির মধ্যে ১১টি টিকার এখন পরীক্ষা চলছে মানব শরীরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, কোভ্যাক্সিন ও  জাইকোভ-ডি টিকা করোনার এই ঘোর অন্ধকারে সীমান্তে রুপোলি রেখা। তারা আরও বলেছে, গত কয়েক বছরে বিশ্বে যত টিকা তৈরি হয়েছে তার একটা বিরাট অংশ তৈরি হয়েছে ভারতে। ইউনিসেফে প্রতি বছর যত টিকা পাঠান হয়, তার ৬০ শতাংশ তৈরি করে ভারতীয় সংস্থাগুলি। অর্থাৎ যারাই সকলের আগে টিকা তৈরি করুক, গণহারে উৎপাদনের ওপর ভারতের ওপরেই ভরসা করতে হবে। যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউট ও অ্যাস্ট্রাজেনেকা যে এজেডডি১২২২ টিকা তৈরি করছে তার গণ উৎপাদনের জন্য ইতিমধ্যেই ভারতীয় সংস্থাগুলির সঙ্গে হাত মিলিয়েছে তারা। একইভাবে কাইজার পার্মানেন্টে ওয়াশিংটন হেলথ রিসার্চ ইনস্টিটিউট-ও তাদের এমআরএনএ-১২৭৩ টিকা তৈরির জন্য ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কোভ্যাক্সিন নিয়ে বলতে গিয়ে বিজ্ঞান মন্ত্রক বলেছে, ভারতীয় এক করোনা রোগীর শরীর থেকে জীবাণুটি বিচ্ছিন্ন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, তারপর তা নিষ্ক্রিয় করার টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। ১৫ অগাস্টের মধ্যে কোভ্যাক্সিনের মানব শরীরে পরীক্ষার যাবতীয় ধাপ শেষ করতে ১২টি প্রতিষ্ঠানকে এ মাসের ২ তারিখ আইসিএমআর চিঠি দিয়েছে।

সেরা শিরোনাম

Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget