এক্সপ্লোর

AP Covid19 Crisis : করোনা আক্রান্ত চিকিৎসকের সাহায্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, হাসপাতালে দেড় কোটির বিল মেটাবে সরকার

করোনায় সংকটাপন্ন চিকিৎসকের সাহায্যে এগিয়ে এল অন্ধ্রপ্রদেশ সরকার। তাঁর চিকিৎসায় হাসপাতালের খরচা বাবদ দেড় কোটি টাকা মেটানোর ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির।

অমরাবতী : করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু, এই ডিউটি করতে গিয়ে কখনও কখনও তাঁরাও সংক্রমিত হচ্ছেন, হচ্ছে মৃত্যুও। করোনায় সংকটাপন্ন এমনই এক চিকিৎসকের সাহায্যে এগিয়ে এল অন্ধ্রপ্রদেশ সরকার। ওই চিকিৎসকের চিকিৎসায় হাসপাতালের খরচা বাবদ দেড় কোটি টাকা মেটানোর ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি।

ভাস্কর রাও। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার PHC করমচেড়ুর মেডিক্যাল অফিসার। সম্প্রতি করোনায় আক্রান্ত হন তিনি। তাঁর স্ত্রী ভাগ্যলক্ষ্মী। গুন্টুর মেডিক্যাল কলেজের রেডিও ডায়াগনসিস বিভাগের সহকারী অধ্যাপক। তিনিও করোনায় আক্রান্ত হন। গত ৩০ এপ্রিল তাঁদের গুন্টুর GGH-এ ভর্তি করা হয়। তাঁদের রেমডিসিভির দেওয়া হচ্ছিল।

কিন্তু, ভাস্করের অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে চিকিৎসার জন্য গত ৩ মে বিজয়ওয়াড়ার আয়ুষ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ৯ মে হায়দরাবাদের সোমাজিগুড়ায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি ভেন্টলেটরে ছিলেন। এরপর তাঁকে হায়দরাবাদেরই গাছিবৌলি এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে উপদেশ দেন, তাঁকে ECMO(এক্সট্রা কর্পোরিয়েল মেমব্র্যান্স অক্সিজেনেশন)-য় রাখতে হবে। এবং ফুসফুস প্রতিস্থাপনের কথা বলা হয়। কিন্তু, এর খরচা বাবদ দেড় কোটি টাকা পড়বে। এই পরিমাণ খরচ করা তাঁর পক্ষে সম্ভব নয়।

তাঁর এই অবস্থার কথা মন্ত্রী বালিনেনি শ্রীনিবাস রেড্ডির কাছে জানতে পারেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। এর পরই তিনি আধিকারিকদের নির্দেশ দেন, ওই চিকিৎসক যেন ভাল চিকিৎসা পান। তাঁর চিকিৎসার খরচ বহন করবে সরকার।

মুখ্যমন্ত্রীর এই পদেক্ষেপের জন্য তাঁকে ধন্যবাদ জানায় অন্ধ্রপ্রদেশ চিকিৎসক সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক পিদাকলা শ্যামসুন্দর বলেন, এই সিদ্ধান্ত রাজ্যের সরকারি চিকিৎসকদের নিশ্চয়তা দিয়েছে। পাশাপাশি এই অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে শক্তিও জোগাবে।  

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে করোনা সংক্রমণের হার ধীরে ধীরে কমছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১০ হাজার ৪১৩ জন সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paper Leak Protest: শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনাচিন্তার জন্য় কাল পর্যন্ত সময়, সরকারপক্ষ-CJP বৈঠকে আর কী ঠিক হল?
শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনাচিন্তার জন্য় কাল পর্যন্ত সময়, সরকারপক্ষ-CJP বৈঠকে আর কী ঠিক হল?
Kunal Ghosh : কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
Kunal Ghosh : কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
NEET : অবশেষে কাটছে জট ? NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP র বৈঠক, রাজধানী থেকে বড় খবর
অবশেষে কাটছে জট ? NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP র বৈঠক, রাজধানী থেকে বড় খবর
Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget