এক্সপ্লোর

Centre on Covid19: 'দুটি ডোজ নেওয়া ব্যক্তিরাই ভ্রমণের সুযোগ পাবেন', কড়া নির্দেশ কেন্দ্রের

দেশে করোনা কমতেই পর্যটন স্থানগুলিতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। সামাজিক বিধিভঙ্গ করেই দেদারে চলেছে ঘোরাফেরা, খাওয়া দাওয়া।

নয়া দিল্লি : করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তার মাঝেই চতুর্থ সেরোসার্ভে রিপোর্ট প্রকাশ করল ভারত সরকার। সেই রিপোর্টে দেখা গিয়েছে, দেশের ৬৭.৬ শতাংশের দেহে তৈরি হয়ে গেছে করোনার অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি হয় টিকা থেকে তৈরি হয়েছে, নয়ত করোনা সংক্রমণের পর দেহে নিজেই তৈরি হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এই সেরোসার্ভে করেছে। দেখা গিয়েছে, মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের দেহে তৈরি হয়ে গিয়েছে করোনার অ্যান্টিবডি। তবে বাকি ৪০ কোটি এখনও অত্যন্ত ঝুঁকিতে রয়েছে। 

যা নিয়ে চিন্তিত কেন্দ্র। কারণ, দেশে করোনা কমতেই পর্যটন স্থানগুলিতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। সামাজিক বিধিভঙ্গ করেই দেদারে চলেছে ঘোরাফেরা, খাওয়া দাওয়া। যা তৃতীয় ঢেউ নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এই প্রেক্ষাপটে সাতটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

আত্মতুষ্টি নয়

কেন্দ্রের তরফে বলা হয়েছে যে, দেশের চতুর্থ সেরো সার্ভের রিপোর্টে কিছুটা আশার আলো দেখা গেলেও, আত্মতুষ্টিতে ভুগলে হবে না। দেশের ৩২ শতাংশ মানুষ এখনও করোনার শিকার হতে পারেন এবং সেই ঝুঁকির কথা বলা হয়েছে রিপোর্টে। 

জেলা পর্যায়ের পরিস্থিতি 

সেরো সার্ভের রিপোর্ট অনুসারে কোনও আলাদা জেলা হিসেবে নয়, সামগ্রিকভাবে তথ্য থেকে দেখা গিয়েছে জেলায় জেলায় অর্জিত অনাক্রমতা তৈরি হচ্ছে ধীরে ধীরে। মোট ৬৬ শতাংশ হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে দেশে। তবে সেটা সামগ্রিক ফলাফল। এর ভিত্তিতে কোনও নির্দিষ্ট এলাকাকে আলাদা করা যাবে না। তাই সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। 

রাজ্য-স্তরে পদক্ষেপের প্রয়োজন

স্থানীয় স্তরে কোভিডের বিরুদ্ধে লোকেদের মধ্যে অর্জিত অনাক্রমতা কতটা বৃদ্ধি পেয়েছে তার জন্য আলাদা সেরো সার্ভে করার প্রয়োজন রয়েছে। রাজ্য পর্যায়ে ব্যবস্থা নেওয়া দরকার, এমনটাই কেন্দ্রের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। 

আগামী ঢেউ আসন্ন

স্বাস্থ্য মন্ত্রক বলেছে যে, সেরো সার্ভের ভিত্তিতে বলা যেতে পারে যে করোনার তৃতীয় ঢেউ আসা সম্ভব। কারণ কোনও কোনও রাজ্যে করোনার বিরুদ্ধে অনেক এলাকায় হার্ড ইমিউনিটি তৈরি হলেও, কয়েকটি রাজ্যে এটি খুব অল্প সংখ্যক রয়েছে। যেখানে অর্জিত অনাক্রমতা কম, স্বাভাবিকভাবেই করোনার সংক্রমণের ঝুঁকি থাকছে সেখানে।

ভ্রমণ নিষিদ্ধ

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে কেবল পার্বত্য এলাকার পর্যটনগুলিতেই নয়, স্থানীয় বাজারগুলিতেও ভিড় জমতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের সতর্কবার্তার পরও নিয়ম ভঙ্গ হচ্ছে একাধিক এলাকায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, অবিলম্বে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা উচিত জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে। 

ভিড় নিয়ন্ত্রণ করতে নির্দেশ

ধর্মীয় স্থান, রাজনৈতিক অনুষ্ঠানে প্রাথমিকভাবে ছাড় দিলে ভিড় জমায়েত হতে শুরু করেছে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, অবিলম্বে এই ধরনের ভিড়ে রাশ টানা দরকার। সম্প্রতি উত্তরাখণ্ড, ইউপি এবং দিল্লি কানওয়ার যাত্রা নিষিদ্ধ করেছে।

সম্পূর্ণ টিকা নেওয়ার পরই ভ্রমণে অনুমতি

স্বাস্থ্য মন্ত্রক জানায়, কোভিড টিকা ডোজ সম্পূর্ণ হয়েছে এমন ব্যক্তিদের ভ্রমণে অনুমতি দেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan Resign: 'ককরোচদের সঙ্গে ঝামেলা করলে এমনই হয়, সবে তো উইকেট পড়া শুরু, এবার...' কাকে হুঁশিয়ারি ককরোচ পার্টির?
'ককরোচদের সঙ্গে ঝামেলা করলে এমনই হয়, সবে তো উইকেট পড়া শুরু, এবার...' কাকে হুঁশিয়ারি ককরোচ পার্টির?
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ
Dharmendra Pradhan Resignation Live : 'সুবহা হো গেয়ি মামু', ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই মোদিকে খোঁচা দীপকের
'সুবহা হো গেয়ি মামু', ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই মোদিকে খোঁচা দীপকের
West Bengal News Live: 'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের
'মন ভারাক্রান্ত', কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই বার্তা ধর্মেন্দ্র প্রধানের

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget