এক্সপ্লোর

covishield vaccine: করোনার ডবল মিউট্যান্ট প্রতিরোধে অনেক বেশি কার্যকরী কোভিশিল্ড

এই ভ্যাকসিনে প্রতি ৩ জনের মধ্যে ১ জনকে এই টিকাকরণের মাধ্যমে সুরক্ষিত করা যাচ্ছে এবং এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। ডবল মিউট্যান্ট প্রজাতির থেকে সুরক্ষা দেওয়া যাচ্ছে।

ঝিলম করঞ্জাই: করোনা ভাইরাসের ডবল মিউট্যান্টকে প্রতিরোধ করার ক্ষেত্রে কোভিশিল্ড কার্যকরী। এমনটাই দাবি করা হয়েছে ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগের করা গবেষণায়।অতিমারী রোধে ভ্যাকসিন আবশ্যিক বলে ফের সওয়াল করেছেন চিকিৎসকরা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। বিশ্বের তৃতীয় দেশ হিসাবে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা ধীরে ধীরে ১৫ হাজারের দিকে এগোচ্ছে। মারণ ভাইরাসের নতুন ডবল মিউট্যান্ট স্ট্রেনের দাপটে ত্রাহি ত্রাহি অবস্থা।

এই চরম অন্ধকারের মধ্যে, ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগের গবেষণায় মিলল আশার আলো। এই গবেষণায় দাবি করা হয়েছে, করোনার নতুন প্রজাতি, যার পোশাকি নাম B.1.617.2। তার মোকাবিলায় কোভিশিল্ড কার্যকরী।

চলতি বছরের ৫ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত গবেষণা চালায় ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগ। সেই গবেষণায় উল্লেখ করা হয়েছে, ডবল মিউট্যান্ট স্ট্রেনে আক্রান্ত ১ হাজার ৫৪ জনের ওপর কোভিশিল্ডের দু’টি ডোজ প্রয়োগ করা হয়। তাতে দেখা যায় এই ভ্যাকসিন করোনা ভাইরাসের ডবল মিউট্যান্ট স্ট্রেনের ক্ষেত্রে ৬০ শতাংশ কার্যকরী। 

এর আগে নন মিউট্যান্ট প্রজাতির ক্ষেত্রে এই ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকরী ছিল। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরও যাঁরা সংক্রমিত হচ্ছেন, তারমধ্যে ৩৩ শতাংশ ক্ষেত্রে কোভিশিল্ড রোগ নিরাময়ে সাহায্য করছে। 

ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগের টিকাকরণ কর্মসূচির প্রধান মেরি র‍্যামসে জানিয়েছেন, আমরা আশা করি, এই ভ্যাকসিন মৃত্যুর হাত থেকে ও হাসপাতালে যাওয়া আটকাতে অনেক বেশি কার্যকর। তাই ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। 

অন্যদিকে, ব্রিটেনের স্বাস্থ্য ও সামাজিক বিষয়ের সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, প্রতি তিনজনের মধ্যে একজনকে এই টিকাকরণের মাধ্যমে সুরক্ষিত করা যাচ্ছে এবং এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। ডবল মিউট্যান্ট প্রজাতির থেকে সুরক্ষা দেওয়া যাচ্ছে।

এই অবস্থায় করোনা মোকাবিলায় দ্রুত ভ্যাকসিনেশনের পক্ষেই জোরদার সওয়াল করছেন চিকিৎসকরা। সব মিলিয়ে মারণ ভাইরাসের মোকাবিলায় যত দ্রুত ভ্যাকসিনেশন সম্পূর্ণ হবে, তত তাড়াতাড়ি ফল মিলবে। কিন্তু, প্রশ্ন হল, ভ্যাকসিনের পর্যাপ্ত যোগান কোথায়?কেন এই চরম দুরবস্থার মধ্যেও ভ্যাকসিনের এত আকাল ভারতে? এই পরিস্থিতির জন্য কে দায়ী?

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget