এক্সপ্লোর

Sitaram Yechury: অসুস্থতার জের, দিল্লি AIIMS-এর আইসিইউ-তে ভর্তি সীতারাম ইয়েচুরি

Sitaram Yechury Admitted To AIIMS: শারীরিক অসুস্থতার জেরে দিল্লির AIIMS-হাসপাতালে ভর্তি হলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সোমবার রাতে তাঁকে সেখানে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

নয়াদিল্লি: শারীরিক অসুস্থতার জেরে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি হলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (CPI (M) General Secretary Sitaram Yechury)। সূত্রের খবর, প্রচণ্ড জ্বর নিয়ে সোমবার সন্ধ্যায় প্রথমে দিল্লির (Delhi) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (All India Institute of Medical Sciences)-এর জরুরি বিভাগে ভর্তি হন বর্ষীয়ান এই সিপিএম নেতা। পরে তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করেন AIIMS-এর চিকিৎসকরা।

আরও পড়ুন: RG Kar Protest: 'নির্বোধের মতো চিকিৎসকদের মধ্যে শত্রু খুঁজছে পুলিশ', সরব চিকিৎসক অভিজিৎ চৌধুরী

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রচণ্ড জ্বর নিয়ে এইমস হাসপাতালের জরুরি বিভাগের ভর্তি হন সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তবে এখনও পর্যন্ত তাঁর কী হয়েছে সেই বিষয়ে কিছু জানানো হয়নি হাসপাতালের তরফে।

যদিও অন্য একটি সূত্র থেকে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রুটিন চেকআপের জন্য দিল্লির এইমস হাসপাতালে গিয়েছিলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। তারপরই নিউমোনিয়ার জন্য তাঁকে জরুরি বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, গুরুতর কোনও বিষয় নয়। সীতারাম ইয়েচুরি নিউমোনিয়া নিয়ে এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ওই সিপিএম নেতার চিকিৎসা চলছে এবং তিনি এখন ভালো আছেন।

আরও পড়ুন: RG Kar News: বাড়ছে আন্দোলনের তেজ! 'উই ওয়ান্ট জাস্টিস', আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে চিত্রশিল্পী-সঙ্গীতশিল্পীরা  

সম্প্রতি সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছানি অপারেশন হয়। তার রুটিন চেকআপের জন্য সোমবার সন্ধ্যায় দিল্লির এইমস হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেসময় তাঁর প্রচণ্ড জ্বর দেখে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাতে নিউমোনিয়া হয়েছে ধরা পড়ে।  

কয়েকদিন আগে কলকাতার আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর কলকাতায় এসে পশ্চিমবঙ্গ সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমকে পাশে বসিয়ে তৃণমূল কংগ্রেস ও মুুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন সীতারাম ইয়েচুরি। অবিলম্বে আরজি করের ঘটনার সত্যতা প্রকাশ্যে নিয়ে আসার দাবি জানানোর পাশাপাশি এই ঘটনার প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানিয়ে ছিলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Doctor Death Protest: আরজি কর কাণ্ডের বিরুদ্ধে বাঁকুড়ায় অভিনব প্রতিবাদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget