এক্সপ্লোর

দফায় দফায় বাধা, অবশেষে মাঝরাতে শেষকৃত্য সম্পন্ন করোনায় মৃত ব্যক্তির

নিমতলা শ্মশানেও বাধা তৈরি হয় শবদাহে। শুরু হয় অশান্তি। মৃতদেহ সৎকারে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তারপর...

সাত দিনের লড়াইয়ের পর সোমবার সল্টলেকের হাসপাতালে মৃত্যু হয় দমদমের করোনা আক্রান্ত প্রৌঢ়ের। করোনায় রাজ্যে এটাই প্রথম মৃত্যু। এখন দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০। ১৬ তারিখ থেকে জ্বর ও কাশির উপসর্গ নিয়ে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি ছিলেন দমদমের বাসিন্দা ৫৭ বছরের ওই রেল কর্মী। হাসপাতাল সূত্রে খবর, ছিলেন ভেন্টিলেশনে। সোমবার দুপুর ৩টে ৩৫ মিনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই হৃদরোগেআক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর হাসপাতাল থেকে আরও জানানো হয়, মৃতের দেহ দেওয়া হবে না পরিবারের হাতে।মৃতদেহ সৎকার করা হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে। জানানো হয়, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, চূড়ান্ত সতর্কতার সঙ্গে দেহ ওয়ার্ডে থেকে বের করে শেষকৃত্যে নিয়ে যেতে হবে। দেখতে হবে, শরীর থেকে কোনও ভাবে যাতে রস গড়িয়ে না পড়ে। লিক প্রুফ প্যাকেটে বিশেষ রাসায়নিক দিয়ে সিল করে নিয়ে যেতে হবে দেহ। না ছুঁয়ে সত্কারের সময় ধর্মীয় আচার পালন করতে হবে বন্ধ ব্যাগের ওপর থেকে। তবে শেষকৃত্যের পর সংগ্রহ করা যাবে ছাই। কিন্তু মৃত ব্যক্তির শেষকৃত্য ঘিরে একের পর এক জটিলতা সৃষ্টি হয়। প্রথমে শবদেহবাহী শকট পাওয়া যায়নি। কোনও চালক মৃতদেহ পৌঁছে দিতে চাননি বাড়িতে। শেষপর্যন্ত পুলিশের উদ্যোগে বিধাননগর পুরসভার তরফে গাড়ি পাঠানো হয়। তারপর নিমতলা শ্মশানেও বাধা তৈরি হয় শবদাহে। শুরু হয় অশান্তি। মৃতদেহ সৎকারে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর। জনতাকে হঠাতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। অবশেষে পুরসভার উদ্যোগে সোমবার মাঝরাতে করোনায় আক্রান্ত দমদমের বাসিন্দার শেষকৃত্য সম্পন্ন হয়। যে ২ জন সৎকারের কাজ করেন তাদের ব্যক্তিগত ভাবে পুরস্কৃত করবেন বলে জানিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Assam Assembly Election 2026: ভোটে জিতলেই ২ টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি!
ভোটে জিতলেই ২ টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি!
Narendra Modi: ভোটের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি, কোথায় কোথায় সভা করবেন?
ভোটের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি, কোথায় কোথায় সভা করবেন?
WB News Live Updates: 'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
WB Assembly Election 2026: একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা
একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget