এক্সপ্লোর

মানুষ নয়, বেঁধে রাখা হল কুমির! ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি উত্তর প্রদেশের এই গ্রামের বাসিন্দাদের

বন বিভাগের কর্তারা জানিয়েছেন, কুমিরটি পরেরদিন ঘাগরা নদীতে ছেড়ে দেন তাঁরা।

লখনউ: অদ্ভুত কান্ড ঘটালেন উত্তরপ্রদেশের মিদিয়ানা গ্রামের বাসিন্দারা। কুমির আটকে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলেন তাঁরা। জানা যাচ্ছে, দিন তিনেক আগে দুধওয়া টাইগার রিজার্ভের বাফার অরণ্যের ঠিক পাশের একটি গ্রামে কুমির ঢুকে পড়ে। সম্ভবত বন্যার জলে সেটি ভেসে আসে। গ্রামেরই একটি পুকুরে কুমিরটিকে সাঁতার কাটতে দেখা যায়। প্রাথমিকভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও পরে তাতে বদল আসে। গ্রামবাসীদের মনে হয়, কুমিরটিকে আটকে রাখলে কেমন হয়। বদলে টাকার দাবি করা যেতে পারে। যেমন ভাবা তেমনি কাজ। বন বিভাগকে তাঁরা জানান, গ্রামে কুমির ঢুকে পড়েছে। উদ্ধার করে নিয়ে যেতে হলে দিতে হবে ৫০ হাজার টাকা! অনিল প্যাটেল, যিনি রিজার্ভের বাফার অঞ্চলের অফিসার, তিনি জানান,  কুমিরটি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য গ্রামবাসীরা ৫০ হাজার টাকা চেয়েছিল। বলেছিল যে কুমিরটিকে উদ্ধার করার জন্য এটা তাঁদের প্রাপ্য। অবশেষে কুমিরকে দখলমুক্ত করতে পুলিশ ডাকতে হয় ও আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিতে হয়। এরপরই গ্রামবাসীরা কুমির ছেড়ে দেন। ঘটনা সম্পর্কে অনিল আরও জানান,  বন বিভাগ কুমিরটি উদ্ধারের জন্য রেঞ্জার অনিল শাহের নেতৃত্বে একটি দল পাঠায়। রাত হয়ে গেলে কুমিরের খোঁজ বন্ধ রাখা হয়। তবে বুধবার সকাল ৯ টার দিকে আরও খবর আসে যে গ্রামবাসীরা কুমিরটিকে উদ্ধার করেছেন। শাহ সেখানে পৌঁছে দেখেন বিক্ষোভ চলছে, গ্রামবাসীরা মুক্তিপণের দাবি করছেন। তাঁদের দাবি, কুমিরটি উদ্ধারের জন্য তারা পুকুরের জল সরিয়েছে, প্রাণের ঝুঁকি নিয়ে সেটিকে ধরে বেঁধে রেখেছেন। বন বিভাগের কাজ তাঁরাই করেছেন, সুতরাং মুক্তিপণ প্রাপ্য। অন্তত ১৫ জন উদ্ধারকাজে যুক্ত ছিলেন। গ্রামের প্রধান শর্মা প্রসাদ এই সংক্রান্ত একটি তালিকাও দেন। ঘণ্টাদুয়েক গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেও কাজ হয়নি। গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন, মুক্তিপণ না পেলে কুমির ছাড়া হবে না। কিন্তু বন বিভাগের কর্তারা তাঁদের বলেন, এ ধরনের কোনও আইনি বিধান নেই। এরপর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ গিয়ে গ্রেফতারির হুঁশিয়ারি দিলে গ্রামবাসীরা হার মানেন। গ্রামপ্রধানের অনুরোধে কোনও গ্রামবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বন বিভাগের কর্তারা জানিয়েছেন, কুমিরটি পরেরদিন ঘাগরা নদীতে ছেড়ে দেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget