এক্সপ্লোর

Cyber Crime : লিঙ্কে ক্লিক করে সর্বনাশ! নিঃস্ব হয়েছেন বহু মানুষ, বড়সড় সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস

বিরাট চক্রের পর্দাফাঁস করল ব্যারাকপুর কমিশনারেট।  ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের তথ্য় হাতিয়ে  টাকা লুঠ করা সাইবার-অপরাধীদের পাণ্ডাদের হাতেনাতে পাকড়াও করল পুলিশ। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ। ফোনে ঢুকছে একটা ছোট্ট মেসেজ। বলা হচ্ছে , অ্যাটাচ করা ফাইলে ক্লিক করতে। সেই ফাইলে আঙুল ঠেকালেই সর্বনাশ।  মুহূর্তের মধ্যে গোটা মোবাইল ফোনের কন্ট্রোল চলে যাচ্ছে প্রতারকদের হাতে। অভাবেই ধনে প্রাণে মারা পড়েছেন বহু মানুষ। ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছিল পুলিশের কাছে। তদন্তে নেমে বিরাট এক চক্রের পর্দাফাঁস করল ব্যারাকপুর কমিশনারেট।  ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের তথ্য় হাতিয়ে  টাকা লুঠ করা সাইবার-অপরাধীদের পাণ্ডাদের হাতেনাতে পাকড়াও করল পুলিশ।  গোপন সূত্রে খবর পেয়ে, ব্যারাকপুর থেকে প্রতারণা চক্রের পাণ্ডাদের গ্রেফতার করল পুলিশ।

কারা ধরা পড়ল?

বৃহস্পতিবার, মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্ক এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ। ধৃতরা সকলেই অন্য রাজ্যের বাসিন্দা। ধৃতদের নাম,   জিসান রাজিব ওরফে সাগর, শোয়েব আক্তার, গুলাম মহিউদ্দিন, আফজাল রাজা, আমির আলী, এমডি আরস, অয়ন আলী, উরজ সালফি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(২),(৪),৩১৯(২), ৩১৬(২), ৬১(২), বিএনএস ধারায় মামলা করা হয়েছে। ধৃতদের  ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা  হয়েছে।   ধৃতদের আট দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

কীভাবে চলত প্রতারণা চক্র?

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা টেলিগ্রাম-সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভয়ঙ্কর এক APK ফাইলে পাঠাত মোবাইল ফোনে। 
বিভিন্ন ব্যাঙ্কের নকল অ্যাপ তৈরি করেও চলত প্রতারণা। সেই APK ফাইলে ক্লিক করলেই সর্বনাশ! সিঁধ কেটে আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারত প্রতারকরা। মুহূর্তের মধ্যে গোটা মোবাইল ফোনের কন্ট্রোল চলে যেত প্রতারকদের হাতে। তদন্তকারীদের দাবি, সেখান থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে করা হত টাকা লোপাট। 

কী কী বাজেয়াপ্ত করা হয়েছে ? 

গোয়েন্দা দফতরের আধিকারিকরা ৩১টি স্মার্টফোন, ৮ টি ল্যাপটপ, ২ লক্ষ ৩৮ হাজার টাকা নগদ উদ্ধার করেছে। এছাড়াও একাধিক ব্যাঙ্কের পাস বই, একাধিক এটিএম কার্ড ও একটি ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে। 

আন্তর্জাতিক স্তরে জালিয়াতির আশঙ্কা 

ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাইবার ক্রাইম বিভাগের অনুমান, এই কারবারের নেপথ্য়ে রয়েছে বড়সড় আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্র। পুলিশের তরফে আগেও সাইবার প্রতারকদের বিভিন্ন ফাঁদ নিয়ে সতর্কতামূলক প্রচার করা হয়েছে। আরও একবার মোবাইল ব্যবহারকারীদের এই বিষয়ে সতর্ক করল বিধাননগর পুলিশ।                

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget