এক্সপ্লোর

ঘূর্ণিঝড় উমপুনের প্রভাব: কোথাও পানীয় জলের সঙ্কট, কোথাও বাঁধ ভেঙে প্লাবিত এলাকা, জেলায় জেলায় ক্ষোভ স্থানীয়দের

ঘূর্ণিঝড় উমপুনে লন্ডভন্ড ২৩০ বছরের পুরনো এশিয়ার অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেনের অন্যতম আকর্ষণ বিশ্বের সবথেকে বড় বটগাছ...

কলকাতা: বয়ে যাওয়ার দু’দিন পরেও জেলায় জেলায় ধ্বংসাত্মক প্রভাব রেখে গিয়েছে ঘূর্ণিঝড় উমপুন। কোথাও তীব্র পানীয় জলের সঙ্কট তো কোথাও নদী-বাঁধ ভেঙে জলমগ্ন গোটা এলাকা। টেলি-যোগাযোগ বিচ্ছিন্ন বহু জায়গায়। জার জেরে শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ।

উমপুনের জেরে হাওড়া পুরসভা এলাকায় পানীয় জলের সঙ্কট। পাশাপাশি, বিভিন্ন এলাকা জলমগ্ন। জল ঢুকেছে পদ্মপুকুর জল প্রকল্পের ভিতরে। ৯টি পাম্পের মধ্যে অধিকাংশ পাম্পই জলের তলায়। সেগুলি মেরামতির কাজ চলছে। পানীয় জলের সঙ্কট দেখা দেওয়ায় বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। কলকাতা পুরসভা থেকেও ৫০টি জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। দাশনগর এলাকায় পানীয় জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার জন্য লম্বা লাইন।

সুপার সাইক্লোন ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলার ছবি শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। ২৩০ বছরের পুরনো এশিয়ার অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান লন্ডভন্ড। ঝড়ের হাত রেহাই পায়নি বিশ্বের সবথেকে বড় বটগাছ। বড় বড় গুঁড়ি উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত মেহগনি গাছের সারি। দেশি-বিদেশি প্রচুর গাছ উপড়ে পড়েছে। এর মধ্যে রয়েছে দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদও। প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিন ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন বোটানিক্যাল গার্ডেনের আধিকারিক ও বিজ্ঞানীরা। কীভাবে এই উদ্ভিদ উদ্যানকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে শুরু হয়েছে পরিকল্পনা। বোটানিক্যাল গার্ডেন সূত্রে খবর, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত গাছগুলি সরিয়ে লাগানো হবে একই প্রজাতির নতুন গাছ। আংশিক ক্ষতিগ্রস্ত গাছগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু হবে শীঘ্রই।

উমপুনের তাণ্ডবের জের। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে মণি নদীর বাঁধ ভেঙে জলমগ্ন কুমোরপাড়া এলাকা। শতাধিক বাড়িতে জল ঢুকেছে। স্থানীয় একটি স্কুলে আশ্রয় নেন বাসিন্দারা। কবে বাঁধ মেরামতি হবে, তারই অপেক্ষায় রয়েছেন তাঁরা।

উমপুনের তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় জলের তোড়ে ভেঙে পড়েছে রায়মঙ্গল নদীর বাঁধ। হু-হু করে জল ঢুকছে আমতলি গ্রাম পঞ্চায়েতের পুঁইজালি, পেটোয়াখালি, হরিতলা সহ ৫-৬টি গ্রাম। বাঁধ মেরামতির আশায় দিন গুণছেন স্থানীয় বাসিন্দারা।

ঘূর্ণিঝড় উমপুনের দাপটে তছনছ দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের ফলের বাগান। ভেঙে পড়েছে আম, জাম, নারকেল, সবেদা,জামরুল গাছ।

জলের তলায় হুগলির শ্রীরামপুরের নতুন মাহেশ এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমর পর্যন্ত জল। এলাকার কয়েকজন যুবক মিলে একটি উঁচু বাড়িতে কমিউনিটি কিচেন তৈরি করেছেন। সেখানে রান্না করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাবার।

শ্রীরামপুরে একটি খেলার মাঠে কোমর সমান জল। ভেঙে পড়েছে বার পোস্ট। বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। টেলি-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার বহু প্রবীণ নাগরিক। জেনারেটর এনে মোবাইল টাওয়ারের পরিষেবা চালু করার চেষ্টা চলছে।

হুগলির উত্তরপাড়ায় জিটি রোড অবরোধ স্থানীয়দের। ঝড়ে উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। ফলে বিস্তীর্ণ এলাকা বিদ্যুত্হীন। পাম্প না চলায় জল মিলছে না।  এই কারণে সকাল থেকে শুরু হয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। পানীয় জলের সঙ্কট দেখা দেওয়ায় বেড়েছে মিনারেল ওয়াটারের চাহিদা। অপর্যাপ্ত জোগানের কারণে সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

সেরা শিরোনাম

Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget