এক্সপ্লোর

Cyclone Ditwah : শুরু দেতোয়ার তছনছ, মৃত্যুর পর মৃত্যু, এখনও বাড়ছে জলস্তর ! শ্রীলঙ্কার পাশে ভারত

Cyclone Ditwah : চলছে অবিরাম বৃষ্টিপাত। একাধিক জায়গায় নেমেছে ভূমিধস। বন্যার জল ভাসিয়ে নিয়ে গিয়েছে শহর থেকে গ্রাম।  দুর্যোগ কেড়ে নিয়েছে ৫৬ টি প্রাণ।

ক্রমে ভয়াল রূপ নিচ্ছে সাইক্লোন দেতোয়া। ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছে শ্রীলঙ্কা জুড়ে। বহুদিন পর এমন দুর্যোগ দ্বীপরাষ্ট্রে।  একের পর এক মৃত্যু বাড়ছে। বহু মানুষ নিখোঁজ। মৃত্যুর সংখ্যা বাড়ছে সময় যত এগোচ্ছে। চলছে অবিরাম বৃষ্টিপাত। একাধিক জায়গায় নেমেছে ভূমিধস। বন্যার জল ভাসিয়ে নিয়ে গিয়েছে শহর থেকে গ্রাম।  দুর্যোগ কেড়ে নিয়েছে ৫৬ টি প্রাণ। তবে এই সংখ্যাটি আরও বেশি, মনে করছেন উদ্ধারকারীরা। এখনও ২১ জন নিখোঁজ । প্রায় ৪৪,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত, সর্বহারা হয়েছে। এখনও বেড়ে চলেছে  জলের স্তর।   

রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে  প্রশাসনিক আধিকারিকদের তৎপরতার সঙ্গে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।  ২০২৫ সালের বাজেটের অধীনে ১.২ বিলিয়ন টাকা তাৎক্ষণিক তহবিল প্রদান এবং ৩০ বিলিয়ন টাকা বরাদ্দ করেছেন। প্রশাসনিক বিলম্ব এড়াতে একটি নতুন সার্কুলার জারি করা হয়েছে। প্রতিরক্ষা সদর দফতরে একটি নির্দিষ্ট ইউনিট এবং দশটি জরুরি হটলাইন চালু করা হয়েছে।
  
এদিকে, ভারী বৃষ্টিপাতের ফলে পরিবহন ব্যাহত হচ্ছে। রাজধানী কলম্বোর প্রধান রাস্তাগুলিও জলমগ্ন। সাউথ এক্সপ্রেসওয়ের কিছু অংশে চলাচল বন্ধ রয়েছে। দৃশ্যমানতা কম থাকার কারণে  একাধিক উড়ান তিরুঅনন্তপুরম, কোচিন এবং মাত্তালায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। 

ঘূর্ণিঝড়ের তাণ্ডবের ক্ষতি সামলানোর জন্য শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত।  শুরু করা হয়েছে ‘অপারেশন সাগর বন্ধু’ । শুক্রবার সরকারের তরফে ত্রাণ সামগ্রী সহ জরুরি সাহায্য শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী মোদি শ্রীলঙ্কাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন, পরিস্থিতি মোকাবিলায় ভারত শ্রীলঙ্কাকে আরও বেশি সাহায্য করবে। তিনি বলেন- শ্রীলঙ্কার মানুষের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল, যাঁরা ঘূর্ণিঝড় দেতোয়ার জন্য প্রিয়জনদের হারিয়েছেন। আমি সব ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা, সান্ত্বনা এবং দ্রুত আরোগ্য কামনা করি।

শ্রীলঙ্কার তরফে সরকারি তথ্য অনুসারে, ১২,৩১৩ পরিবারের ৪৩,৯০০ জনের বেশি মানুষ খারাপ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত ।  

শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা বিবেচনা করে শুক্রবার প্রয়োজনীয় পরিষেবাগুলি ছাড়া সাধারণ ছুটি ঘোষণা করেছে।

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke on Modi-Shah: ‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের
‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget