এক্সপ্লোর

Cyclone Yaas: ক্ষতি কমাতে সময়মতো ব্যবস্থা নিন, ইয়াস নিয়ে বার্তা ক্যাবিনেট সচিবের

প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি কমাতে সময়মতো ব্যবস্থা নিতে হবে। ইয়াস নিয়ে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে এমনই বার্তা দিলেন ক্যাবিনেট সচিব রাজীব গওবা। আগামী ২৬ মে-র মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস।

নয়া দিল্লি: প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি কমাতে সময়মতো ব্যবস্থা নিতে হবে। ইয়াস নিয়ে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে এমনই বার্তা দিলেন ক্যাবিনেট সচিব রাজীব গওবা। আগামী ২৬ মে-র মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস।

পূর্বাভাস পাওয়া গিয়েছে অনেক আগেই। সেই অনুযায়ী তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকার। ইয়াস নিয়ে বার্তা পাঠানো হয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনের কাছে। শনিবার ইয়াসের আশঙ্কায় সেই তৎপরতা বজায় রাখল কেন্দ্র। এদিন ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে সেন্ট্রাল ও স্টেট এজেন্সির সঙ্গে আলোচনা করলেন ক্যাবিনেট সচিব রাজীব গওবা। বৈঠকে গওবা বলেন, ''যেসব উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কা আছে,সেখানে আগে থেকেই মানুষজনকে সরিয়ে আনা হোক। নৌকা, লঞ্চ সরিয়ে এনে প্রাণহানির আশঙ্কা দূর করুক প্রশাসন। সময়মতো ব্যবস্থা নিলে একজনেরও প্রাণহানি হবে না।''

এদিন ঘূর্ণিঝড় ইয়াসের সম্পর্কে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটিকে বিস্তারিত জানান ইন্ডিয়া মেটেরলজিক্যাল ডিপার্টমেন্ট-এর ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি বলেন, ''পশ্চিমবঙ্গ-সহ উত্তর ওড়িশা উপকূলে ২৬ তারিখ সন্ধ্যের মধ্যে ইয়াস আছড়ে পড়তে পারে। সেই সময় এইসব জায়গায় ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। সঙ্গে দোসর হবে ভারী বৃষ্টি। উপকূলের জেলাগুলিতেই এই তীব্র হাওয়া, ঝড় ও বৃষ্টি দেখা যেতে পারে।''

এদিনের বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিবরা জানান, ইয়াসের জন্য আগে থেকেই সরিয়ে আনা হয়েছে উপকূলবর্তী এলাকার মানুষজনকে। পানীয় জল ছাড়াও পর্যাপ্ত খাবার ও অত্যাবশ্যকীয় পণ্য মজুত রাখা হয়েছে। এ ছাড়াও বিপদের সময় যাতে বিদ্যুৎ, টেলি যোগাযোগের ব্যবস্থা সচল রাখা যায়, তারও ব্যবস্থা করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, ক্ষতির আশঙ্কায় আগে থেকেই ৬৫টি দল নামানো হয়েছে। এখনও স্ট্যান্ডবাই মুডে রয়েছে আরও ২০ টি এনডিআরএফ দিল।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪মে উত্তর আন্দামান সমুদ্রের ওপর একটা নিম্নচাপ তৈরি হবে। পরে যা ঘূর্ণিঝড়ের রূপ নেব। ২৬ মে-র সন্ধ্যের মধ্যে এই ভয়াবহ ঘূর্ণিঝড় ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে। ওড়িশা ও পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঝড়ে। এ ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপে এই ঘূর্ণিঝড়ের ফলে ভারী বৃষ্টি হতে পারে। যা থেকে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget