এক্সপ্লোর

ডেবিট-ক্রেডিট কার্ডধারী ৭০ লক্ষ দেশবাসীর ব্যক্তিগত তথ্য ফাঁস

সুরক্ষা গবেষক রাজশেখর রাজাহরিয়া জানিয়েছেন, ফাঁস করা তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ই–মেল, কোন সংস্থার কর্মী ও বার্ষিক আয়।

কলকাতা: মারাত্মক চাঞ্চল্যকর এক তথ্য জানাচ্ছেন ইন্টারনেট সুরক্ষা গবেষকরা। ভারতের প্রায় ৭০ লক্ষ ডেবিট অথবা ক্রেডিট কার্ডধারীর নাম, ফোন নম্বর, ইমেল আইডি এবং আয়ের বিবরণ-সহ ব্যক্তিগত তথ্য নাকি ফাঁস হয়ে গিয়েছে। এ সব তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে।

সুরক্ষা গবেষক রাজশেখর রাজাহরিয়া জানিয়েছেন, ফাঁস করা তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ই–মেল, কোন সংস্থার কর্মী ও বার্ষিক আয়। ফাঁস হওয়া ডেটার আকার ২জিবি, এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য এবং ব্যবহারকারীর সুইচ অন মোবাইল অ্যালার্ট আছে কি নেই। বিষয়টি ব্যাখ্যা করে রাজাহরিয়া বলেন, ‘‌এই তথ্য ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যেকার। এটা স্ক্যামার ও হ্যাকারদের জন্য খুবই মূল্যবান ‌কারণ তারা ফিশিং বা অন্যান্য হামলার জন্য ব্যক্তিগত যোগাযোগের বিশদ ব্যবহার করতে পারে।'‌ তবে ফাঁস হওয়া তথ্যে কার্ড নম্বর নেই।

পাঁচ লক্ষ কার্ড ব্যবহারকারীদের প্যান নম্বরও ফাঁস হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। ফাঁস হওয়া অধিকাংশ তথ্যই সঠিক। যদিও এটা এখনও যাচাই করে দেখা হয়নি যে ৭০ লক্ষ ব্যবহারকারীর ডেটা ফাঁসের অভিযোগ আদৌ ঠিক না ভুল। তবে ইন্টারনেট গবেষকরা এই তথ্যগুলি ক্রস চেক করে দেখেছেন এবং অধিকাংশ তথ্যই সঠিক। রাজাহরিয়া বলেন, ‘‌আমার মনে হয় কেউ এই ডেটা বা ‌লিঙ্ক ডার্ক ওয়েবে বিক্রি করেছে এবং পরে তা প্রকাশ্যে চলে আসে। আর্থিক তথ্য ইন্টারনেটে সবচেয়ে মূল্যবান তথ্য।'‌ তিনি মনে করছেন, তৃতীয় পক্ষের পরিষেবা সরবরাহকারীদের মাধ্যমে এটা ঘটতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ক্রেডিট অথবা ডেবিট কার্ড বিক্রির জন্য ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো সংস্থার মাধ্যমে এই তথ্য ফাঁস হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget