এক্সপ্লোর

করোনাভাইরাসের ধাক্কা অর্থনীতিতে, পরিত্রাণ কীভাবে, গভীর উদ্বেগের মধ্যেই ‘আত্মহত্যা’ জার্মানির হেসের অর্থমন্ত্রী

হেসের প্রধানমন্ত্রী ভোলকার বুফিয়েরের দাবি, আসন্ন প্রবল আর্থিক মন্দা সামাল দেওয়া নিয়ে প্রবল উদ্বেগের জেরেই তিনি আত্মঘাতী হলেন।

বার্লিন: করোনাভাইরাস সংক্রমণের আঁচ অর্থনীতির গায়ে।  চরম বিপর্যয় আসন্ন। কীভাবে তার ধাক্কা সামলাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তার জেরেই কি শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন জার্মানির  হেসে অঞ্চলের অর্থমন্ত্রী ৫৪ বছর বয়সি টমাস স্কেফার, যাঁর দেহ উদ্ধার হয়েছে রেললাইন থেকে? হেসের প্রধানমন্ত্রী ভোলকার বুফিয়েরের দাবি, আসন্ন প্রবল আর্থিক মন্দা সামাল দেওয়া নিয়ে প্রবল উদ্বেগের জেরেই তিনি আত্মঘাতী হলেন। বিবৃতিতে ভোলকার বলেছেন, আমরা শোকাহত। এখনও এটা বিশ্বাস হচ্ছে না। আমরা  সবাই গভীর বিষাদে আক্রান্ত। ওয়েইসবাডেনের কৌঁসুলির দপ্তর থেকেও আত্মহত্যার ফলেই মৃত্যু হয়েছে বলে  জানানো  হয়েছে। পুলিশও বলেছে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পাওয়া তথ্য় ও ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা থেকে তাদেরও মত, উনি আত্মহত্যাই করেছেন। জার্মানির অর্থনৈতিক রাজধানী  ফ্রাঙ্কফুর্ট পড়ে হেসের মধ্যেই। ডয়েসে ব্যাঙ্ক, কমার্জব্যাঙ্কারের মতো বড় ঋণদাতা সংস্থাগুলির দপ্তর ফ্রাঙ্কফুর্টে। সেখানেই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কও। স্কেফারের মৃত্যুতে দৃশ্যত ভেঙে পড়া ভোলকার জানিয়েছেন, গত ১০ বছর হেসের অর্থবিষয়ক প্রধান  অর্থনৈতিক ক্ষেত্রে করোনাভাইরাস অতিমারীর আঘাত সামলে বাণিজ্য প্রতিষ্ঠান, শ্রমিক-কর্মচারীদের সহায়তা দেওয়ার ব্যাপারে ‘দিবারাত্র’ কাজ করছিলেন। চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত  ভোলকারের মত, এটাই মনে হয়, উনি গভীর উদ্বেগের মধ্যে ছিলেন। আর ঠিক এমন বিপর্যয়ের সময়েই ওনার মতো একজনের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। তিনি নিশ্চিত ছিলেন না, বিরাট সংখ্যক মানুষের আর্থিক চাহিদা মেটানো সমেত বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া যাবে কিনা। সম্ভবত উনি কোনও রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। তাই হতাশায় ভুগছিলেন। ভোলকারের সম্ভাব্য উত্তরাধিকারী বলে দীর্ঘদিন ধরেই ভাবা হচ্ছিল স্ত্রী, দুটি সন্তানকে ফেলে চলে যাওয়া জনপ্রিয় নেতা স্কেফার।  ভোলকারের মতোই তিনি ছিলেন মর্কেলের মধ্য-দক্ষিণপন্থী  সিডিইউ পার্টির নেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget