এক্সপ্লোর

Rahul Gandhi : রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় মূল প্রমাণ হিসাবে জমা পড়া CD ফাঁকা ! অবাক পুণের আদালত

Case Against Congress Leader: রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন বিনায়ক সাভারকরের প্রপৌত্র (ভাইয়ের পৌত্র) সাত্যকি সাভারকর।

পুণে : নাটকীয় মোড়। রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় মূল প্রমাণ হিসাবে জমা পড়া CD ফাঁকা বেরলো। বৃহস্পতিবার পুণের সাংসদ/বিধায়ক বিশেষ আদালতে সেই CD চালানো হয়েছিল, কিন্তু বিস্ময়করভাবে তাতে কিছুই ছিল না। অর্থাৎ, ফাঁকা CD। যা নিয়ে আলোড়ন পড়ে গেছে।

লন্ডনে একটি অনুষ্ঠান চলাকালীন হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে 'আপত্তিজনক' মন্তব্য করেছেন রাহুল, এই অভিযোগে মানহানির মামলা হয় লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে। মামলা শুনছেন ম্যাজিস্ট্রেট অমল শিণ্ডে। রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন বিনায়ক সাভারকরের প্রপৌত্র (ভাইয়ের পৌত্র) সাত্যকি সাভারকর। সেই মামলারই অংশ হিসাবে, এর আগে একটি সিল করা CD জমা দেওয়া হয়েছিল। যাতে, রাহুলের সেই বক্তব্য আছে বলে জানানো হয়। আদালতে এর আগে তা চালানোও হয়েছিল বলে খবর। যার ভিত্তিতে গান্ধীকে সমন জারি করা হয়েছিল। বৃহস্পতিবার শুনানি চলাকালীন সেই CD আদালতে খুলে চালানো হয়। কিন্তু, আদালত অবাক হয়ে যায় এই দেখে যে, তাতে কোনও ডেটা নেই। ঘটনায় হতবাক হয়ে যান আইনজীবী সংগ্রাম কোলহাতকর। অভিযোগকারীর পক্ষের আইনজীবী তিনি। সেই সময় তিনি উল্লেখ করেন, এর আগে আদালত এই CD দেখেছিল। তার ভিত্তিতেই রাহুলের বিরুদ্ধে প্রক্রিয়া শুরু হয়েছে।

CD ফাঁকা থাকায়, সেই পরিস্থিতিতে অভিযোগকারীর আইনজীবী আদালতের কাছে আবেদন জানান, ইউটিউবে সেই বক্তব্য রয়েছে। তা সরাসরি দেখা হোক। যার তীব্র আপত্তি জানান রাহুলের পক্ষের আইনজীবী মিলিন্দ দত্তাত্রেয় পাওয়ার। তাঁর যুক্তি, এ ধরনের অনলাইন কন্টেন্ট স্বয়ংক্রিয়ভাবে গ্রহণযোগ্য নয়। সেই আপত্তিতে সায় জানান ম্যাজিস্ট্রেট শিণ্ডে। তিনি উল্লেখ করেন, 'প্রমাণ হিসেবে URLটি গ্রহণযোগ্য নয়।' আদালতে প্রমাণ হিসেবে গ্রহণের জন্য ইলেকট্রনিক রেকর্ড প্রমাণীকরণের জন্য ধারা 65B সার্টিফিকেট বাধ্যতামূলক।

২০২৩ সালের মার্চ মাসে লন্ডনের একটি আলোচনায় সাভারকরকে নিয়ে কিছু মন্তব্য করেন রাহুল। জানান, বন্ধুদের সঙ্গে মিলে এক মুসলিম ব্যক্তিকে হেনস্থা করার পর আনন্দিত বোধ করার কথা লিখে গিয়েছেন সাভারকর। রাহুলের ওই মন্তব্যের জেরে আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা ঠোকেন সাত্যকি। সেই নিয়ে আইনি টানাপোড়েনের মধ্যেই পুণের MP-MLA কোর্টে হলফনামা জমা দেন রাহুল। আর তাতে চাঞ্চল্যকর দাবি করেন তিনি।

রাহুল জানান, বিনায়ক সাভারকর এবং নাথুরাম গডসে পরস্পরের আত্মীয় ছিলেন। পারিবারিক সম্পর্ক ছিল তাঁদের মধ্যে, যা আড়াল করছেন সাত্যকি। রাহুলের দাবি, মায়ের দিক থেকে গডসে পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে সাত্যকির। সাত্যকি জানিয়েছেন, তিনি সাভারকরের ভাই নারায়ণ সাভারকরের প্রপৌত্র। কিন্তু মায়ের দিকের পরিচয় লুকিয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget