এক্সপ্লোর

AIIMS Reverses Decision: সমালোচনার মুখে পড়ে পিছু হঠল AIIMS, অর্ধদিবস বন্ধ নয়, রামমন্দির উদ্বোধনের দিন চালু থাকবে আউটডোর

Ram Mandir Inauguration:শনিবার বিজ্ঞপ্তি জারি করে সোমবার দুপুর ২.৩০টে পর্যন্ত আউটডোর পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিলেন AIIMS কর্তৃপক্ষ।

নয়াদিল্লি: সমালোচনার মুখে পড়ে পিছু হঠল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS). সোমবার রামমন্দির উদ্বোধনের দিন হাসপাতালের আউটডোর পরিষেবা অর্ধদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা। সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে সিদ্ধান্তবদল করল তারা। রোজকার মতো সোমবার সারাদিন আউটডোর পরিষেবা চালু থাকবে বলে জানাল তারা। রোগীদের সমস্যার কথা ভেবেই সিদ্ধান্তবদল বলে জানানো হয়েছে। (AIIMS Reverses Decision)

শনিবার বিজ্ঞপ্তি জারি করে, সোমবার দুপুর ২.৩০টে পর্যন্ত আউটডোর পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিলেন AIIMS কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। এর পরই রবিবার সকালে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে AIIMS. বিবৃতিতে বলা হয়, 'রোগীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, তার জন্য হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে'। যাঁরা আগে থেকে নাম নথিভুক্ত করে রেখেছিলেন, তাঁদের পরিষেবা দেওয়া হবে বলেই জানানো হয়েছে। হাসপাতালের হাসপাতালের জরুরি এবং গুরুতর পরিষেবা ইউনিটও চালু থাকবে। (Ram Mandir Inauguration)

এর আগে, শনিবার AIIMS জানিয়েছিল, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতোই সোমবার অর্ধদিবস আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, 'ভারত সরকার ২২ জানুয়ারি দুপুর ২.৩০টে পর্যন্ত অর্ধদিবসের ছুটি ঘোষণা করেছে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপন করছে গোটা দেশ। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস উচ্চ সতর্কতা জারি হয়েছে AIIMS-এ। গুরুতর ক্ষেত্রে পরিষেবা আগের মতোই চালু থাকবে'। AIIMS-এর প্রশাসক রাজেশকুমার ওই বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন। 

আরও পড়ুন: AIIMS OPD Shut Down: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন, অর্ধদিবস OPD পরিষেবা বন্ধ AIIMS-সহ একাধিক হাসপাতালে

আউটডোর পরিষেবা নিয়ে রাজেশকুমার কিছু না বললেও, AIIMS-এর জনসংযোগ বিভাগের প্রফেসর ইন-চার্জ রিমা দাদা জানিয়েছেন, আউটডোর পরিষেবার সময়সূচি পাল্টাচ্ছে। যাঁরা আগে থেকে চিকিৎসকের সঙ্গে দেখা করতে নাম নথিভুক্ত করেছিলেন, তাঁদের অন্য সময়ে আসতে হবে। পরিকল্পনামাফিক সোমবার অস্ত্রোপচার ছিল যাঁদের, সেই অস্ত্রোপচারের সময় পিছোবে। সন্ধেবেলায় আউটডোর পরিষেবা আবার চালু করা হবে।

হাসপাতাল থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৫০০০ রোগী AIIMS-এর আউটডোর বিভাগে ভিড় করেন। আগে থেকে নাম লিখিয়েছিলেন যাঁরা, ফোনে মেসেজ পাঠিয়ে তাঁদের সময়সূচি পাল্টানোর কথা জানানো হবে বলে শনিবার জানিয়েছিল AIIMS. রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতালের তরফেও একই ঘোষণা করা হয়। এছাড়াও একাধিক হাসপাতালের তরফেও এমন ঘোষণা করা হয়।  সমালোচনার পর রবিবার AIIMS যে নয়া বিবৃতি প্রকাশ করেছে তাতে স্বাক্ষর করেছেন রাজেশকুমারই।  বাকি হাসপাতালগুলি এখনও কিছু জানায়নি। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget