এক্সপ্লোর

Oxygen Cylinder Black Marketing : হাহাকারের মধ্যেই কালোবাজারি, দিল্লিতে ৪৮টি অক্সিজেন সিলিন্ডারসহ গ্রেপ্তার ১

খাস দিল্লিতেই চলছে অক্সিজেনের কালোবাজারি। শুক্রবার দিল্লির দশরথপুরি এলাকা থেকে এরকমই ৪৮টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয় ।


দিল্লি : অক্সিজেন না পেয়ে মৃ্ত্যুর কোলে ঢলে পড়ছে রোগী। সেখানে খাস দিল্লিতেই চলছে অক্সিজেনের কালোবাজারি। শুক্রবার দিল্লির দশরথপুরি এলাকা থেকে এরকমই ৪৮টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয় । সিলিন্ডারগুলি মজুত করার অভিযোগে গতকালই অভিযুক্ত অনিল কুমারকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজধানীতে বেড়েই চলেছে কোভিড রোগীর সংখ্যা। প্রতিদিনই রেকর্ড গড়ছে করোনা। সরকারি, বেসরকারি হাসপাতালে অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছে। ঘণ্টায় ঘণ্টায় মুখ্যমন্ত্রী, স্থ্যাস্থমন্ত্রককে টুইট করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সবার মুখেই এক কথা, কয়েক ঘণ্টার অক্সিজেন মজুত রয়েছে হাসপাতালে। সময়ের মধ্যে সিলিন্ডার না পেলে মারা যেতে পারেন বহু রোগী। অক্সিজেনের অভাবে গতকাল রাতেই দিল্লির বেসরকারি জয়পুর গোল্ডেন হাসপাতালে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে।

দিল্লির সঙ্কট যখন এই জায়গায় পৌঁছেছে, তখন অক্সিজেন মজুত করে কালোবাজারিতে নেমেছে কিছু অসাধু মানুষ। শুক্রবার এরকমই একজনকে গ্রেফতার করে পুলিশ। দিল্লির দশরথপুরি এলাকা থেকে উদ্ধার করা হয় ৩২টি বড় ও ১৬টি ছোটো অক্সিজেন সিলিন্ডার। দিল্লি পুলিশ জানিয়েছে, রুটিন নজরদারির সময় খবর পায় তারা। এক ইনফর্মার জানান, বেআইনিভাবে অক্সিজেন মজুত রাখা হয়েছে একটি বাড়িতে। সঙ্গে সঙ্গে পুলিশ হানা দেয় সেই বাড়িতে। দশরথপুরির ৬নম্বর গলির বি-৬৬ বাড়ি থেকে উদ্ধার হয় সিলিন্ডারগুলি।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে রাখা ছিল অক্সিজেন সিলিন্ডারগুলি। যার মধ্যে বড় সিলিন্ডারগুলিতে ৬৭লিটার অক্সিজেন ধারণের ক্ষমতা রয়েছে। পাশাপাশি ছোটো সিলিন্ডারে রাখা যায় ১০লিটার অক্সিজেন। এই ঘটনায় ওই বাড়ির মালিক অনিল কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। ৫১ বছরের অনিলের কারখানায় গ্যাস সরবরাহের লাইসেন্স রয়েছে। তবে অক্সিজেন সরবরাহের কোনও অনুমতিপত্র নেই তার। পুলিশের মতে, লাইসেন্স ছাড়া এই অক্সিজেন রাখা কোনওভাবেই উচিত নয়। দাহ্য পদার্থ হওয়ায় এর থেকে যে কোনও সময় বিপদ হতে পারে। সামান্য অবহেলায় বিধ্বসী আগুন লাগতে পারে এলাকায়।

জেরায় ধৃত জানিয়েছে, বড় সিলিন্ডার থেকে ছোটো সিলিন্ডারে অক্সিজেন ভরত সে। পরে সিলিন্ডার পিছু গ্রাহকদের থেকে ১২,৫০০ টাকা করে নিত। দিল্লির মায়াপুরি এলাকায় রয়েছে তার মূল গোডাউন। স্বীকারোক্তির পরই ধৃতের বিরুদ্ধে আইনানুগ মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবারই উদ্ধার হওয়া সিলিন্ডারগুলি লাইসেন্সপ্রাপ্ত ভেন্ডারের কাছে দেওয়া হবে। আদালতের নির্দেশ মেনেই হবে এই কাজ। যাতে মহামারীর সময় অক্সিজেনের সুবিধা পেতে পারে রাজধানীর হাসপাতালগুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget