এক্সপ্লোর

Delhi School Bomb Threat: স্কুলে বোমাতঙ্ক! পড়িমরি করে স্কুল ছেড়ে বেরলেন শিক্ষক-পড়ুয়া

Bomb Threat in Delhi: ই-মেল পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা স্কুল খালি করে দেওয়া হয়

নয়াদিল্লি: দিল্লির (Delhi) স্কুলে বোমাতঙ্ক (Bomb Threat)! বুধবার সকালে সাদিক নগরের ওই স্কুলে ই-মেল মারফৎ জানানো হয়, যে স্কুল-চত্বরে বোমা লুকনো আছে!মেল পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা স্কুল খালি করে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশে। গোটা স্কুল চত্বরে তল্লাশি চালায় সোয়াট টিম। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও। বিকেল পর্যন্ত স্কুলে বোমার হদিশ মেলেনি। 

দক্ষিণ দিল্লির সাদিক নগরের একটি স্কুলে বুধবার বোমাতঙ্ক ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের কাছে ই-মেল মারফৎ জানানো হয় যে স্কুলে বোমা রয়েছে। তারপরেই কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। বম্ব স্কোয়াড ও SWAT টিম পৌঁছয় স্কুলে। খালি করে দেওয়া হয় স্কুল। পুলিশের তরফে জানানো হয়েছে, টানা তল্লাশি চালিয়েও কোনও বোমা মেলেনি। পুরো ঘটনাটাই গুজব বলে জানিয়েছে দিল্লি পুলিশ। 

খবর পওয়া মাত্রই BDT, BDS টিম পাঠানো হয়। স্পেশাল সেল এবং স্পেশাল ব্রাঞ্চকে জানানো হয়। SWAT টিম-কে দিয়ে গোটা স্কুল তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়। সংবাদ সংস্থা সূত্রের খবর, ওই ঘটনা জানতে পেরেই পড়ুয়াদের নেওয়ার জন্য হুড়োবুড়ি পড়ে যায়। স্কুলের বাইরে বিপুল ভিড় জমে যায়। 

 

কী ছিল ওই ই-মেলে:
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দিন সকালে স্কুলের মেল অ্যাড্রেসে যে ই-মেল এসেছিল। সেখানে লেখা ছিল, 'স্কুলে শক্তিশালী বোমা রাখা রয়েছে। স্কুলের পড়ুয়া এবং শিক্ষকদের ক্ষতি হতে পারে। এখুনি স্কুল ছেড়ে বেরিয়ে যাওয়া হোক।'

ওই ই মেল পেতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। স্কুলের তরফে অভিভাবকদের জানানো হয় দ্রুত এসে স্কুল থেকে বাচ্চাদের নিয়ে যেতে। নিরাপত্তার খাতিরে বাচ্চাদের নিয়ে যেতে বলা হয়েছিল। সেই কারণেই অভিভাবকদের মনে আতঙ্ক ছড়ায়। 

গত বছরের নভেম্বরেই ওই স্কুলেই এমন বোমাতঙ্ক ছড়িয়েছিল। সূত্রের খবর, এবারের মেল অন্য একটি ই-মেল আইডি থেকে এসেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মেল আইডি-টি খতিয়ে দেখা হচ্ছে। আইপি অ্যাড্রেস এবং অন্য় তথ্য় খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ খারিজের বিরুদ্ধে প্রতিবাদের সঙ্গে সম্পর্ক নেই জোটের, বার্তা সৌগতর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget