এক্সপ্লোর

Delhi Temperature Today: কুয়াশায় ঢাকা সকাল, দৃশ্যমানতা কমে শূন্য, মরশুমের শীতলতম দিন রাজধানীতে

Delhi Weather Updates: রবিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে দিল্লি।

নয়াদিল্লি: শীতের মরশুমে তাপমাত্রার পতনে নয়া রেকর্ড গড়ল রাজধানী রেকর্ড। রবিবার সকালে রাজধানীর তাপমাত্রা ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ৩.৪ ডিগ্রিও। সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে চারিদিক। এর ফলে দৃশ্যমানতা কমে শূন্যে নেমে গিয়েছে। দিল্লি এবং সংলসগ্ন এলাকার পরিস্থিতি একই রকম। একদিকে কনকনে ঠান্ডা, অন্য দিকে, শৈত্যপ্রবাহ এবং কুয়াশার প্রকোপ, সবমিলিয়ে জবুথবু দিল্লি। (Delhi Temperature Today)

রবিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে দিল্লি। কিছু গাড়ি রাস্তা নামলেও, ধোঁয়াশার মধ্যে কিছুই ঠাহর করা যাচ্ছে না কার্যত। দিল্লিমুখী কমপক্ষে ২২টি ট্রেনের সময়সূচি পাল্টেছে। ঘন কুয়াশার জেরে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলও ব্যহত হয়েছে। বিমান সংস্থা IndiGo জানিয়েছে, বর্তমান আবহাওয়ার জেরে উত্তর ভারতে পরিষেবা ব্যহত হচ্ছে তাদের। বাধা বিঘ্ন আসছে উড়ানে। (Delhi Weather Updates)

প্রবল ঠান্ডার মধ্যে দিল্লিতে দূষণও ফের মাথাচাড়া দিতে শুরু করেছে। শুক্রবার থেকে লাগাতার বাতাসের গুণমানে পতন দেখা যায়। রবিবারও দিল্লি এবং সংলগ্ন এলাকায় একই ধারা অব্যাহত। তার জেরে নতুন করে রাজধানী এবং সংলগ্ন এলাকায় বায়ুদূষণ সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM)-এর তরফে আপাতত সমস্ত নির্মাণকার্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। BS-3 পেট্রল এবং BS-4 ডিজেল চালিত গাড়ি চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে আপাতত।

আরও পড়ুন: Ram Mandir Inauguration: বিধিনিয়ম না মেনে আত্মপ্রচার আসলে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ: শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ

এমন পরিস্থিতিতে শিশুদের স্কুল যাওয়া নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের তরফে দিল্লি সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের জন্য স্কুল আপাতত বন্ধ রাখাতে। দূষণ নিয়ন্ত্রণে বেশ কয়েকটি ধাপে ব্যবস্থা গ্রহণ করা হয়। রবিবার কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জরুরি বৈঠক বসে। সেখানেই দিল্লিতে দূষণ সংক্রান্ত নিষেধাজ্ঞা ফেরানোর প্রস্তাবে সায় দেন সকলে। 

দিল্লিতে লাগাতার তারমাত্রার পতন ঘটছে। শনিবারই সেখানে তাপমাত্রা নেমে ৩.৬ ডিগ্রিতে এসে পৌঁছয়। মৌসম ভবন জানিয়েছে, আপাতত এই পরিস্থিতি থেকে নিস্তার নেই। আগামী তিন থেকে চার দিন, কমপক্ষে ১৬ জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে সেখানে। শৈত্যপ্রবাহও চলবে। ঘন কুয়াশার প্রকোপ থাকবে সর্বত্র। চলতি শীতের মরশুমে দেশের বিভিন্ন প্রান্তেই দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। সেই তালিকায় রয়েছে অমৃতসর, ডিব্রুগড়, পটিয়ালা, অম্বাসা, চণ্ডীগড়, বারাণসী, লখনউ, প্রয়াগরাজ। কৃত্রিম উপগ্রহ থেকে যে ছবি সামনে এসেছে, তাতে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্যকে ঘন কুয়াশায় ঢেকে থাকতে দেখা গিয়েছে।

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Bhutan E20 Claim Fact Check: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Baruipur Violence: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, রণক্ষেত্র বারুইপুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, রণক্ষেত্র বারুইপুর

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget