এক্সপ্লোর

দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ, দাবি আইসিএমআরের

তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ। এমনটাই মন্তব্য আইসিএমআরের এপিডেমিওলজি বিভাগের প্রধানের।

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়ের ছবি দেখেছে দেশ। এরই মধ্যে রয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও। শঙ্কার আবহেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে একাধিক রাজ্যে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে আইসিএমআর। দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ। এমনটাই মন্তব্য আইসিএমআরের এপিডেমিওলজি বিভাগের প্রধানের।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. সমীরণ পণ্ডা বলেন, দেশের ১০টি রাজ্যে ৪৯জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। যা থেকে বলা যায় না করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে ভয়ানক এমন প্রমাণও মেলেনি।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের সঙ্গে যৌথভাবে গবেষণা করে আইসিএমআর। সেই গবেষণার কথা তুলে ধরে ডা. সমীরণ পণ্ডার দাবি করেছেন দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ। এক্ষেত্রে কোভিড বিধি মেনে চলা এবং টিকাকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি এপিডেমিওলজি বিভাগের প্রধানের। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন কতটা কার্যকরী তা নিয়ে গবেষণা বলেও জানিয়েছেন ডা. সমীরণ পণ্ডা। সংবাদ সংস্থাকে ওই চিকিৎসক বলেন, করোনা বিধি মেনে চলতে হবে। টিকাকরণও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবেই রোখা যাবে তৃতীয় ঢেউ।

উল্লেখ্য,  ভারত ছাড়াও আমেরিকা, ব্রিটেন, পর্তুগাল, নেপাল, চিন, রাশিয়া, সুইৎজারল্যান্ড, জাপান, পোল্যান্ডে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। দেশের মধ্যে মহারাষ্ট্রে সবথেকে বেশি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে কেরল এবং মধ্যপ্রদেশের নামও। পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানে এই ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়েছেন এমন তথ্য উঠে এসেছে।

এদিকে দেশজুড়ে টিকাকরণের গতিপ্রকৃতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। করোনা টাস্কফোর্স ও পিএমও-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ডিসেম্বরের আগেই দেশে সবার টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সূত্রের খবর, টিকাকরণে নতুন গতি দিতে চাইছে কেন্দ্র।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্র
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্র
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget