এক্সপ্লোর

Dengue Vaccine: শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল, ডেঙ্গির টিকা আসছে শীঘ্রই

ICMR: ভারতীয় সংস্থা Panacea Biotec এবং ICMR-এর যৌথ সহযোগিতায় তৈরি হচ্ছে ডেঙ্গির টিকা।

নয়াদিল্লি: তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বর্ষার দিকে অধীর আগ্রহে তাকিয়ে সকলেই। কিন্তু বর্ষা মানেই তার সঙ্গে রোগভোগের আগমন। বিশেষ করে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপে ভুগতে হয় প্রত্যেক বছরই। খুব শীঘ্রই সেই পরিস্থিতি থেকে মিলতে পারে মুক্তি। কার খুব শীঘ্রই ডেঙ্গির টিকা হাতে আসতে পারে বলে জানালেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যল রিসার্চ (ICMR)-এর শীর্ষস্থানীয় এক আধিকারিক (Dengue Vaccine)।

দুই পর্যায়ে টিকার ট্রায়াল সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন ICMR-এর ডিরেক্টর জেনারেল রাজীব বহেল। তিনি জানিয়েছেন, ভারতীয় সংস্থা Panacea Biotec এবং ICMR-এর যৌথ সহযোগিতায় তৈরি হচ্ছে ডেঙ্গির টিকা। দুই পর্যায়ে এই টিকার ট্রায়াল সম্পন্ন হয়েছে। শীঘ্রই তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে। 

তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য বিশেষ পদ্ধতিও অবলম্বন করা হচ্ছে বলে জানানো হয়েছে। টিকার পরীক্ষামূলক প্রয়োগে অংশ নেবেন যাঁরা, তাঁরা টিকা অথবা বাজার চলতি ওষুধের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন। শরীরে কী যাচ্ছে, তা অংশগ্রহণকারী নিজেও জানবেন না, যাঁরা তদারকি করছেন, জানবেন না তাঁরাও। কিসের প্রয়োগে ডেঙ্গির জ্বর তাড়াতাড়ি নেমে যায়, তা দেখা হবে পরে। 

আরও পড়ুন: WHO: নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র

রাজীব বহেল বলেন, "ট্রায়াল চলছে। তিন মাস আগে যে ওষুধ তৈরি করা যেত না, এখন তা সম্ভব। সংস্থা কতদিনে সবের জোগান দিতে পারে, তার অপেক্ষা করছি আমরা। অগাস্ট নাগাদ সব হাতে এসে যাবে আশাকরি। তাতে কয়েক মাসের মধ্যেই শুরু করা যাবে ট্রায়াল।" ডেঙ্গির জ্বর প্রতিরোধে এই টিকা কতটা কার্যকর, তা দেখাই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। টিকাটি আদৌ নিরাপদ কিনা, খতিয়ে দেখা হবে তা-ও।

ICMR-এর সংক্রামক রোগ বিভাগের প্রধান নিবেদিতা গুপ্ত জানিয়েছেন, Panacea Biotec ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করেছে। স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের উপর পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে টিকার। ডেঙ্গি প্রতিরোধে টিকার কার্যকারিতার প্রাথমিক রিপোর্টও হাতে এসেছে। তার পরই, জানুয়ারি মাসে খাতায় কলমে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অনুমতি আসে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) তরফে।

জানুয়ারি মাসে মেলে ট্রায়ালের অনুমোদন

এই তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে ১০ হাজার ৩৩৫ জন স্বাস্থ্য়বান প্রাপ্তবয়স্ককে নিয়ে। তাঁদের সকলের বয়স ১৮ থেকে ৮০-র মধ্যে। দেশের ২০টি জায়গায় এই ট্রায়াল চলবে। 

ডেঙ্গি একটি মশাবাহিত রোগ। বাংলা-সহ দেশের বিভিন্ন রাজ্যে আজও প্রতিবছর সেই নিয়ে ভোগান্তি দেখা যায়। হালকা জ্বর, অসুস্থ ভাব থেকে শুরু। ক্রমে ,তা ভয়াবহ আকার ধারণ করে। রোগীর মৃত্যু পর্যন্ত হয়।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget