এক্সপ্লোর

Dev Rukmini: 'কিশমিশ'-এর আসরে রুক্মিণীর সঙ্গে বিয়ের দিন ঘোষণা দেবের!

Kishmish: আজ শহরের প্রথম সারির একটি মলে আয়োজন করা হয়েছিল 'অবশেষে ভালোবেসে চলে যাব'-র আসরের। সেখানেই সাদা কালো পোশাকে 'দেবী'-কে পাশে নিয়ে হাজির ছিলেন দেব

কলকাতা: এক ঝটকায় যেন ফিরিয়ে নিয়ে যাওয়া ৮০-র জগতে। ঘুড়িতে লেখা প্রেমপত্র, নাটক দেখতে দেখতে কাঁধে মাথা রাখা, সরস্বতী পুজোর হলুদ শাড়ি, সব মিলিয়ে নস্ট্যালজিয়ায় মোড়া এক সুর। মুক্তি পেল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্জারর্সের 'কিশমিশ' (Kishmish) ছবির নতুন গান 'অবশেষে ভালোবেসে চলে যাব'। আর সেই গানে একে অপরের প্রেমে ডুবলেন ভাসলেন মজলেন দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সাক্ষী পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee), চিত্রগ্রাহক মধুরা পালিত ও ছবির অন্যান্য কলাকুশলীরা। 

দেব-রুক্মিণীর রসায়ন

আজ শহরের প্রথম সারির একটি মলে আয়োজন করা হয়েছিল 'অবশেষে ভালোবেসে চলে যাব'-র আসরের। সেখানেই সাদা কালো পোশাকে 'দেবী'-কে পাশে নিয়ে হাজির ছিলেন দেব। আর সাদা রুপোলি পোশাকে ঝলমল করছিলেন রুক্মিণী। গানের শুরু থেকে শেষ, দেবের চোখ যেন সরছিলোই না রুক্মিণীর দিক থেকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরের দায়িত্ব হামেশাই তিনি দিচ্ছিলেন রুক্মীণিকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবের স্বভাবচিত মজা খুনসুটিতে তখন আসর জমজমাট। রিল লাইফের প্রশ্ন থেকে ঘুরে ফিরে হামেশাই প্রশ্ন ঢুকে পড়ছিল দেব-রুক্মিণীর রিয়েল লাইফ প্রেমে। সেখানেই প্রশ্ন ওঠে দেবের বিয়ে নিয়ে। সেখানেই দেব ফাঁস করেন, বাড়ি থেকে নাকি রোজই বিয়ের কথা বলে হচ্ছে দেবকে। তারপরেই হাসির মোড়কে সেই বিস্ফোরক উত্তর, ঠিক আছে, ২৯ এপ্রিল বিয়ে করছি। লজ্জায় লাল রুক্মিণী। মুহূর্তের মধ্যে ঘরের সবাই ফেটে পড়ে হাততালিতে।

আরও পড়ুন: 'যে ইতিহাস আমরা জানতে পারি না, তাকে বহন করেন মহাশ্বেতা দেবী' 

সদ্য মুক্তি পাওয়া 'অবশেষে ভালোবেসে চলে যাব' গানে আশির দশকের প্রেমের ছবি তুলে ধরেছেন পরিচালক রাহুল। এবিপি লাইভকে রুক্মীণি বললেন, 'আমার কিশমিশকে হ্যাঁ বলার অন্যতম কারণ এই গানটা। আমার জীবনে শ্যুটিং করা সেরা গান এটি।' নায়িকা জানালেন, আশির দশকের নায়িকা হয়ে উঠতে, সেই মতো হাবভাব করতে তিনি নাকি সাহায্য নিয়েছিলেন তাঁর মায়ের। এমনকি দুটো বিনুনি করা থেকে শুরু করে গোড়া আলগা করে একটা বিনুনি, উঁচু করে টিপ, কাঁধের ঝোলা ব্যাগ আর সালোয়ার কামিজ.. রিল থেকে রিয়েল.. রুক্মিণীর দিক থেকে সত্যিই চোখ ফেরানো কঠিন দেবের পক্ষে। একবার খুনসুটি করে স্বীকার করে ফেললেন, রুক্মিণী বিপরীতে থাকলে নাকি কোনও নায়ককেই প্রেমের অভিনয় করতে হয় না, এমনই প্রেমে পড়া যায়।'

সেরা শিরোনাম

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget