এক্সপ্লোর

দিব্যার ভাইকে খুনের হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছিলেন স্বামী,প্রয়াত অভিনেত্রীর হাতের ক্ষত, চ্যাট তুলে ধরে দাবি দেবলীনার

ছোট পরদার জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভাটনগরের মৃ্ত্যু নিয়ে ফের চাঞ্চল্যকর দাবি করলেন তাঁর বন্ধু দেবলীনা ভট্টাচার্য। দিব্যার হাতে ক্ষতের চিহ্ন তুলে ধরে দেবলীনার দাবি বিয়ের তিন দিন পর থেকে দিব্যার স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন। রোজই চলত মারধর। এমনকি এই নিয়ে কারও সামনে মুখ খুললে দিব্যার ভাইকে খুনের হুমকি দিতেন তাঁর স্বামী গগন গবরু।

  মুম্বই: ছোট পরদার জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভাটনগরের মৃ্ত্যু নিয়ে ফের চাঞ্চল্যকর দাবি করলেন তাঁর বন্ধু দেবলীনা ভট্টাচার্য। দিব্যার হাতে ক্ষতের চিহ্ন তুলে ধরে দেবলীনার দাবি বিয়ের তিন দিন পর থেকে দিব্যার স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন। রোজই চলত মারধর। এমনকি এই নিয়ে কারও সামনে মুখ খুললে দিব্যার ভাইকে খুনের হুমকি দিতেন তাঁর স্বামী গগন গবরু। সে জন্য বাধ্য হয়ে মুখ বুজে অত্যাচার সহ্য করেছেন দিব্যা ভাটনগর।
করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দিব্যা ভাটনগর। সোমবার হাসপাতালে মারা যান তিনি। এরপরই জামাইয়ের বিরুদ্ধে তাঁর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলছিলেন তাঁর মা। একই অভিযোগ করেছিলেন দিব্যার ভাই। কিন্তু পরিবারের তোলা সেসব অভিযোগ খণ্ডন করেন অভিনেত্রীর স্বামী গগন গবরু। দিব্যার স্বামীর দাবি ছিল, দিব্যার পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিতে চায়নি। তাই দিব্যার মৃত্যুর পর প্রচারের আলোয় আসার জন্য তাঁর নামে এমন সব মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কিন্তু গগন গবরুর অভিযোগ খারিজ করে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রীর দীর্ঘদিনের বন্ধু দেবলীনা ভট্টাচার্য। তিনি বলেছেন দিব্যা যে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিল, তার সব প্রমাণ তাঁর কাছে রয়েছে। দিব্যার মায়ের সঙ্গে, তাঁর বন্ধুদের সঙ্গে ফোনের রেকর্ডিং, অনুরাগী-ভক্তদের সঙ্গে একের পর এক চ্যাট সে সব এই নির্যাতনের জ্বাজ্জল্য প্রমাণ। দিব্যার হাতের একটি ক্ষত তুলে ধরে তাঁর দাবি এটি তাঁর স্বামীর শারীরিক নির্যাতনের একটি ছোট প্রমাণ মাত্র। কিন্তু এরপরেও তাঁর সঙ্গে যে কত কী হয়েছে তা কেউ কল্পনাও করতে পারবেন না। কিন্তু এ সব নিয়ে মুখ খুললেই , দিব্যার ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন গগন গবরু। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে পারছিলেন না দিব্যা। সেজন্য শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। দিব্যা ভাটনগরের স্বামীকে অপরাধীর তকমা দিয়েছেন তাঁর বন্ধু দেবলীনা। এই ধরনের গার্হস্থ্য হিংসার বিরু্দ্ধে লড়াই করতে হবে এবং দোষীকে শাস্তি দিতে হবে বলেও সরব হয়েছেন ইনস্টাগ্রাম ভিডিওতে।
দেবলীনার আরও দাবি. দিব্যার মতো ভাল মেয়ের সঙ্গে ভালবাসার অভিনয় করে তাঁকে হাত করেছিলেন গগন গবরু। বলিউডে জমি পাওয়ার জন্য দিব্যা ভাটনগর কাজে লাগানোই ছিল যার আসল উদ্দেশ্যে। এ ভাবে উপরে উঠতে চেয়েছিলেন তিনি । দেবলীনা জানিয়েছেন এমনকি স্বামী গগন গবরু যে পরকীয়ায় জড়িত তা দিব্যাকে জানিয়েছিলেন গগনের বন্ধুরা। স্বামীর প্রেমিকাও দিব্যাকে ফোন করেছিলেন বলে জানিয়েছেন দেবলীনা। দিব্যা ভাটনগর আজ না থাকলেও, যার বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করে গিয়েছেন, যে গগন গবরু তাকে এত মানসিক ও শারীরিক অত্যাচার করেছেন তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন দিব্যার বন্ধু দেবলীনা ভট্টাচার্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
One Officer One Car : জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার
জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget