এক্সপ্লোর

Turkey Earthquake : অশনি সংকেত বুঝতে পেরেছিল পাখিরা ! তুরস্কে ভূমিকম্পের আগে পাখিদের কোলাহল, হুড়োহুড়ির ভিডিও ভাইরাল

Viral Video of Turkey : প্রলয়ের পদধ্বনি শুনেই কি পাখিদের মধ্যে পড়েছিল বাসা ছেড়ে পালানোর হুড়হুড়ি। কান ঝালাপালা করা কোলাহলে কি চেষ্টা কি তামাম নগরবাসীকে সতর্ক করে দেওয়ার ?

আঙ্কারা : ভূমিকম্পের তিন ধাক্কায় কার্যত মৃত্যুনগরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। লাফিয়ে লাফিয়ে সময়ের সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আর যতই ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছে, ততই উদ্ধার হচ্ছে নিস্তেজ, নিথর লাশের সারি। প্রিয়জন হারানোর কান্না মেশানো ভারী হাওয়া ও ধ্বংসস্তূপ থেকে উড়ে বেড়ানো ধুলোর স্তূপে কার্যত ভারী বাতাসের আবরণ তুরস্কের গাজিয়ানটেপ এলাকা জুড়ে।

ভাইরাল পাখিদের কোলাহল

এর মাঝেই সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) হয়েছে একটি ভিডিও। যেখানে ধরা পড়েছে রাতের অন্ধকারে গাছের নিরাপদ আশ্রয় ছেড়ে পাখিদের পালানোর হুড়োহুড়ি। কোলাহলে কার্যত কান ঝালাপালা হওয়ার অবস্থা। আর যে ভিডিও সামনে আসার পরই সবার প্রশ্ন, তাহলে কি অশনি সংকেতের আগাম আঁচ পেয়েছিল পাখিরা ? প্রলয়ের পদধ্বনি শুনেই কি পাখিদের মধ্যে পড়েছিল বাসা ছেড়ে পালানোর হুড়হুড়ি। কান ঝালাপালা করা কোলাহলে কি চেষ্টা কি তামাম নগরবাসীকে সতর্ক করে দেওয়ার ? ভাইরাল ভিডিওটি কার্যত ঝড়ে গতিতে হচ্ছে শেয়ারও। যদিও ভিডিও গতরাতের তুরস্কেরই কি না, তার সত্যতা যাচাই করে দেখেনি এবিপি লাইভ। তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সংবাদসংস্থা ভিডিওটি শেয়ার করেছে।

তিনবার ভূমিকম্প

প্রথমবার রিখটার স্কেলে ৭.৮। তারপর ৭.৬ ও তৃতীয়বার ৬.০। পরপর তিনটি ছোবল দিয়েছে দিয়েছে ভূমিকম্প। তুরস্ক যে ভূমিকম্পের প্রাণঘাতী আক্রমণের জেরে কার্যত পরিণত হয়েছে মৃত্যুনগরীতে। শুধু তুরস্কই নয়, প্রভাব পড়েছে সিরিয়াতেও। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল তুরস্কের গাজিয়ানটেপ এলাকা। যা সিরিয়া সীমান্তের কাছাকাছি হওয়ায় প্রভাব পড়েছে সেখানেও। শুধু তুরস্ক বা সিরিয়াই নয়, প্রবল ভূমিকম্পের মাত্রা নাড়া দিয়েছে পার্শ্ববর্তী লেবানন, ইজরায়েলের মতো দেশকেও। তুরস্ক অঞ্চলে এহেন জোরাল ভূমিকম্পের আঘাত ও তার জেরে এহেন মৃত্যুমিছিল আগে কখনও হয়েছে কি না, মনে করতে পারছেন না কেউই। 

আরও পড়ুন- চারিদিকে শুধু লাশের সারি, তুরস্ক যেন মৃত্যুনগরী, ২ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

শোকবার্তা সব দেশের

তুরস্কের ইতিহাসে কার্যত সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্পের আঘাতের পর থেকেই কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। একই অবস্থা সিরিয়াতেই। তুরস্কের মানুষের এই অত্যন্ত কঠিন সময়ে সোশাল মাধ্যম কার্যত ভেসে যাচ্ছে সমবেদনা, শোকের বার্তায়। বিভিন্ন দেশের দেশনায়করা তুরস্কের পাশে থাকার বার্তা দিয়ে তাঁদের শোকবার্তা জারি করেছেন। 

সেরা শিরোনাম

Operation Sindoor: ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget