এক্সপ্লোর

PM Modi New Cabinet: বাংলা থেকে পূর্ণমন্ত্রী করা হয়নি বলে কি তৃণমূল ধর্না দেবে ? পাল্টা তোপ দিলীপের

কেন্দ্রের নতুন মন্ত্রিসভা থেকে শুরু করে দুর্নীতি- একাধিক ইস্যুতে রাজ্যের শাসকশিবিরকে একহাত দিলীপ ঘোষের।

কলকাতা : পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছিলেন। সেই জন বার্লারই এবার কেন্দ্রীয়মন্ত্রী। এপ্রসঙ্গে গতকালই বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল। এছাড়া চর্চা শুরু হয়েছে বাবুল সুপ্রিয়র মন্ত্রিসভা থেকে বাদ পড়ার প্রসঙ্গ নিয়েও। এনিয়ে আজ পাল্টা জবাব দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

বাবুল সুপ্রিয়ের মন্ত্রিত্ব ত্যাগ এবং সেপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “যখন মন্ত্রী ছিলেন তখন তো পাত্তা দেননি, তিনি আর তাঁর লোকেরা কত কী বলেছেন! মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ায় বোধহয় উনি হাফ ছেড়ে বাঁচলেন।"

তিনি যোগ করেন, “নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় কেন বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি তাই নিয়ে কি তৃণমূল ধর্না দেবে? এর পর তিনি সুর চড়িয়ে বলেন, সব ব্যাপারে চিন্তা কেন? ভ্যাকসিনের ব্যাপারটা আগে ঠিক করুন। মানুষ খেতে পাচ্ছে না সেটা দেখুন, আইনশৃঙ্খলা নেই সেটা দেখুন। মোদিজি আছেন, তিনি সব ঠিকঠাক দেখবেন। আমাদের জন্য ৪ জন নতুন মন্ত্রী হওয়া খুব ভাল কথা। বিজেপিতে যোগ্য লোক যোগ্য দায়িত্ব পায়। নতুন যুবদের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনে ও নিষ্ঠাবান পরিশ্রমীদের সামনে জায়গা দেওয়া হয় । আগামী দিনেও সেটা হবে।

বাংলার এতদিনের দুই প্রতিমন্ত্রীকেই ইস্তফা দেওয়ার কথা বলা হলেও, মোদি মন্ত্রিসভায় একধাক্কায় দ্বিগুণ হয়েছে বাংলার প্রতিনিধিত্ব। শান্তনু ঠাকুর, জন বার্লা, নিশীথ প্রামাণিক ও সুভাষ সরকার স্থান পেয়েছেন নবগঠিত মন্ত্রিসভায়। অবশ্য এবারও মোদি সরকারের মন্ত্রিসভায় কোনও পূর্ণমন্ত্রী পায়নি পশ্চিমবঙ্গ। বাংলার চার সাংসদই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। 

এই ইস্যুতে তৃণমূল নেতা-সাংসদদের কটাক্ষেরই পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “এতদিন আমরা বলতাম কাটমানি প্রসঙ্গ। অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, এখন কোর্ট বলছে। আমার সাংসদ এলাকাতেও এরকম ঘটনা ঘটেছে। সিন্ডিকেটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতারা এসব করে। এখন সাধারণ মানুষ জনস্বার্থ মামলা করছে তাই কোর্টের মাধ্যমে সবটা প্রকাশ্যে আসছে। সরকার কতটা দুর্নীতিবাজ তা সামনে আসছে।“

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget