এক্সপ্লোর

Petrol Diesel Price Hike : "আন্দোলন করে আজ পর্যন্ত পেট্রোপণ্যের দাম কমেনি", কটাক্ষ দিলীপের ; পাল্টা জবাব কুণালের

পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল করছে তৃণমূল। এই ইস্যুত এবার রাজ্যের শাসক-বিরোধী তরজা শুরু হল। 

কলকাতা : পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল করছে তৃণমূল। কোথাও গরুর গাড়ি চালিয়ে তো কোথাও ঘাড়ে গ্যাস নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। এই ইস্যুত এবার রাজ্যের শাসক-বিরোধী তরজা শুরু হল। 

এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে, বিধানসভায় আন্দোলন করছে। তাই দেখে তৃণমূলও কিছু আন্দোলন করতে চাইছে। সিপিএমও কিছু করার চেষ্টা করছিল। পেট্রোপণ্যের দাম আজ পর্যন্ত আন্দোলন করে কমেনি। সেই সম্ভাবনাও নেই। আন্তর্জাতিক বাজারে যখন সমতা আসবে, তখন কমবে। কোম্পানিগুলি ঠিক করবে কখন করবে।“

এই মন্তব্য নিয়ে দিলীপ ঘোষকে ট্যুইটে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লিখেছেন, পেট্রোল, ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদের আন্দোলনকে কটাক্ষ করছেন? এ তো মানুষের যন্ত্রণা নিয়ে উপহাস। ইউপিএ জমানায় সামান্য দাম বাড়লেও আপনারা কী করতেন দেখুন। সিপিএমের হাতও ধরেছেন। অবশ্য তখন তো আপনি আরএসএস। দলটাও করতেন না। পেট্রোলের সেঞ্চুরির প্রতিবাদ চলবেই।

প্রসঙ্গত, আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা পার করে গেছে। ডিজেলের দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলনে শুরু করেছে তৃণমূল। আজই ক্যানিং পূর্বের বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সওকত মোল্লার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে তৃণমূল ও যুব তৃণমূলের হাজার চারেক কর্মী-সমর্থক শামিল হন। ঘাড়ে রান্নার গ্যাস নিয়ে জীবনতলার সদানন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
গৃহবধূর মাধ্যমে অস্ত্র পাচার ? গ্রেফতার হতেই মিলল...
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF

ভিডিও

Abhishek Banerjee: 'পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা হওয়া উচিত', আমতলার অফিস ভাঙা নিয়ে পুলিশ-BJP-কে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget