এক্সপ্লোর

ডিকে শিবকুমার গ্রেফতার, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি নেতা, বিক্ষোভ-প্রতিবাদ কংগ্রেসের, বাসে আগুন

কনকপুরা বিধায়কের গ্রেফতারির ঠিক পরই প্রতিবাদের ঝড় ওঠে রাজ্যে। বিশেষ করে বেঙ্গালুরু গ্রামীণ ও রামনগর জেলা-- যেগুলি শিবকুমারের গড় বলে পরিচিত-- সেখানে প্রতিবাদ হিংসাত্মক চেহারা নেয়।

বেঙ্গালুরু: আর্থিক তছরুপ মামলায় ইডির হাতে দলীয় বিধায়ক ডিকে শিবকুমারের গ্রেফতারের প্রতিবাদে কংগ্রেসের ডাকা কর্ণাটক বন‍্‍ধে হিংসার ছবি উঠে এল। একাধিক বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। থমথমে পরিস্থিতি। কনকপুরা বিধায়কের গ্রেফতারির ঠিক পরই প্রতিবাদের ঝড় ওঠে রাজ্যে। বিশেষ করে বেঙ্গালুরু গ্রামীণ ও রামনগর জেলা-- যেগুলি শিবকুমারের গড় বলে পরিচিত-- সেখানে প্রতিবাদ হিংসাত্মক চেহারা নেয়। বেঙ্গালুরু-মহীশূর সড়ক অরবোধ করেন কং সমর্থকরা। রাজ্য পরিবহণের চারটি বাসে আগুন ধরিয়ে দেওা হয়। ওই এলাকার সবকটি স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠাগুলি বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার রাতে সাতানুর জেলায় ১০টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরই, রামনগর জেলায় বাস পরিষেবা বন্ধ রাখতে রাজ্য পরিবহণ নিগমকে নির্দেশ দেয় পুলিশ। অনভিপ্রেত ঘটনা এড়াতে বাসগুলির রুট পরিবর্তন করা হয়েছে। স্থানীয় মানুষজন ও যাত্রীদেরও পথ অবরোধ সম্পর্কে অবগত করা হয়েছে। এদিকে, মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বাসভবন ও কংগ্রেস-দুর্গে বিজেপি দফতরগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে, শিবকুমারকে এদিনই আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, তাঁর হেফাজত চাইবে ইডি। গতকাল রাতে শিবকুমারকে গ্রেফতার করার পরই নিজের টুইটার হ্যান্ডেলে কংগ্রেস নেতা দাবি করেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ফাঁসিয়ে কায়েমি স্বার্থ চরিতার্থ করতে গ্রেফতার করা হয়েছে। তিনি লেখেন, আমি কোনও অবৈধ কাজ করিনি। দেশের বিচারব্যবস্থা ও ঈশ্বরের ওপর পূর্ণ আস্থা রয়েছে। আমার বিশ্বাস, আমি বিজয়ী হব। এদিকে, সূত্রের খবর, গ্রেফতারির পর অসুস্থ হয়ে পড়েন শিবকুমার। বুকে ব্যথা অনুভব করায় গতকাল রাতে ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায়, তাঁর রক্তচাপ বৃদ্ধি পেয়েছে। ইডির দফতরের সামনে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করেন শিবকুমারের সমর্থকরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা স্লোগান দিতে শুরু করেন। শিবকুমারকে যখন নিয়ে যাচ্ছিলেন ইডি আধিকারিকরা, সমর্থকরা তাঁদের বাধা দেওয়ারও চেষ্টা করেন। শিবকুমারের গ্রেফতারির তীব্র সমালোচনা করেছে কংগ্রেস।

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget