এক্সপ্লোর

যোগীর রোষে? ‘অপরাধী’ ঘোষিত ডঃ কাফিল খান, চলবে নজরদারি

২০২০-র জানুয়ারি মাসে কাফিলকে গ্রেফতার করা হয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ২০১৯ এর ১০ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ-আন্দোলনের সময় দেওয়া ভাষণের জন্য। জাতীয় সুরক্ষা আইনের (এনএসএ) কঠোর ধারায় অভিযুক্ত হন তিনি।

গোরক্ষপুর: উত্তরপ্রদেশে ক্ষমতাসীন যোগী আদিত্যনাথ সরকারের সঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ ডঃ কাফিল খানের বিরোধ সর্বজনবিদিত। কাফিল নানা ইস্যুতে ক্ষমতাসীন সরকার ও গেরুয়া শিবিরের বিরোধিতা করেছেন প্রকাশ্যেই। এবার তাঁকে বরাবরের অপরাধীর তালিকায় ঢোকাল রাজ্য প্রশাসন। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় অপরাধের ইতিহাস আছে, এমন মোট ৮১জনের মধ্যে তাঁকেও অন্তর্ভুক্ত করা হয়েছে সিনিয়র পুলিশ সুপার যোগেন্দ্র কুমারের নির্দেশে। গোরক্ষপুর জেলায় মোট ১৫৪৩ জনের নামের তালিকা রয়েছে যাদের অতীতে অপরাধের রেকর্ড আছে। কাফিলের ভাই আদিল খান অবশ্য সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁর ডাক্তার-দাদার বিরুদ্ধে অপরাধের শিট অর্থাত্ তালিকা খোলা হয় গত বছরের ১৮ জুন, যদিও সেই তথ্য মিডিয়াকে দেওয়া হয়েছে গত শুক্রবার। কাফিল প্রথম শিরোনামে আসেন ২০১৭-য়। গোরক্ষপুর জেলা সরকারি হাসপাতালে মর্মান্তিক ট্র্যাজেডি ঘটে যায়। অক্সিজেনের অভাবে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় তাঁকেই দায়ী ঘোষণা করে কাঠগড়ায় তোলে প্রশাসন। অন্য অনেকের সঙ্গে তাঁকেও গ্রেফতার করা হয়। জাতীয় স্তরে আলোড়ন পড়ে যায়। যদিও নানা মহলের দাবি ছিল, তাঁকে বলির পাঁঠা করা হয়েছিল প্রকৃত দোষীদের আড়াল করতে। যদিও অভ্যন্তরীণ তদন্তে ২০১৯ এর সেপ্টেম্বর কাফিলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে নির্দোষ ঘোষণা করা হয়। যদিও তার বিরুদ্ধে পরে নতুন করে তদন্তের নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার। তারপর থেকে তাঁর বিরুদ্ধে রুজু হয় একাধিক মামলা। এদিকে তাঁর বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে বলে ঘোষণার প্রতিক্রিয়ায় কাফিল এক ভিডিও বার্তায় বলেছেন, উত্তরপ্রদেশ সরকার আমার অপরাধের তালিকা খুলেছে। ওরা বলছে, বাকি পুরো জীবনটা আমার ওপর নজরদারি চালানো হবে। ভালই হল, দুটো নিরাপত্তারক্ষী পাব যারা ২৪ ঘন্টার আমায় চোখে চোখে রাখবে। অন্তত নিজেকে মিথ্যা মামলার হাত থেকে রক্ষা তো করতে পারব। কাফিল আরও বলেন, উত্তরপ্রদেশে পরিস্থিতি এমন যে, অপরাধীদের ওপর নজরদারি হয় না, নির্দোষ, নিরপরাধ লোকজনের অপরাধ তালিকার খাতা খোলা হয়। ২০২০-র জানুয়ারি মাসে কাফিলকে গ্রেফতার করা হয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ২০১৯ এর ১০ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ-আন্দোলনের সময় দেওয়া ভাষণের জন্য। জাতীয় সুরক্ষা আইনের (এনএসএ) কঠোর ধারায় অভিযুক্ত হন তিনি। কিন্তু ২০২০-র ১ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট এনএসএ-তে কাফিলের গ্রেফতারি খারিজ করে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়ে জানিয়ে দেয়, এএমইউতে দেওয়া ভাষণে তিনি ঘৃণা, বিদ্বেষ ছড়ানো বা হিংসায় উস্কানি-কোনওটাই দেননি। ভিডিও বার্তায় কাফিল জানিয়েছেন, তিনি রাজ্য সরকারকে লিখিত আবেদন করেছেন, যাতে তাঁকে গোরক্ষপুরের বাবা রাঘব দাশ মেডিকেল কলেজে তাঁর পদে পুনর্বহাল করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget