এক্সপ্লোর

করোনাভাইরাস সচেতনতা প্রচারে সারাদিন, বিকালে বাড়ি ফিরে মৃত মায়ের শেষকৃত্য ওড়িষার ডাক্তারের

ব্যক্তিগত ছুটি নেওয়ার চেয়ে মানুষের সেবা বেশি গুরুত্বপূর্ণ এবং এই ক্ষতিটা নিজের হলেও গোটা সমাজের প্রতি আমার দায়িত্ব, কর্তব্য রয়েছে, বলেন তিনি।

নয়াদিল্লি: মায়ের মৃত্যু সত্ত্বেও করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তদের চিকিত্সা, সেবায় ঝাঁপিয়ে পড়ে দায়িত্ব, কর্তব্য পালনের দৃষ্টান্ত তৈরি করলেন ওড়িষার সম্বলপুরের এক ডাক্তার। গত ১৭ মার্চ মারা যান তাঁর ৮০ বছরের মা। কিন্তু তারপরও কর্মস্থলে ছুটে যান, করেনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যান ডঃ অশোক দাস নামে ওই চিকিত্সক। তিনি সম্বলপুরের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিকেল অফিসার। জেলার কোভিড-১৯ মোকাবিলা সংক্রান্ত নোডাল অফিসারও। মায়ের মৃত্যুতেও বিচলিত না হয়ে তিনি জেলায় একাধিক বৈঠকে যান, শ্রমিক, কৃষকদের মধ্যে নোভেল করেনাভাইরাস সংক্রমণ ঠেকানোর আগাম প্রতিষেধকমূলক ব্যবস্থা সম্পর্কে প্রচার করেন, জেলা সদর হাসপাতালেও যান। বিকালে বাড়ি ফিরে পরিবারের সদস্য, আত্মীয়স্বজনদের উপস্থিতিতে মায়ের মুখাগ্নি, অন্ত্যোষ্ঠি সম্পন্ন করেন। ব্যক্তিগত ছুটি নেওয়ার চেয়ে মানুষের সেবা বেশি গুরুত্বপূর্ণ এবং এই ক্ষতিটা নিজের হলেও গোটা সমাজের প্রতি আমার দায়িত্ব, কর্তব্য রয়েছে, বলেন তিনি। রাজ্যের এক আমলাও সম্প্রতি স্বজনবিয়োগের যন্ত্রণা তুচ্ছ করে কর্মক্ষেত্রে হাজির হয়ে প্রশংসা পান দায়িত্ব পালনে দায়বদ্ধতার নজির দেখিয়ে। গত ১৬ মার্চ ১৯৯৩ ব্যাচের ওড়িষা ক্যাডারের আইএএস অফিসার নিকুঞ্জ ঢল বাবার শেষকৃত্যের ক্রিয়াকর্ম সম্পূর্ণ করতে একদিন ছুটি নেন । পরদিনই করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা ছড়ানোর কাজে ফেরেন। দিনভর একাধিক বৈঠকে হাজির হন। এজন্য তাঁকে বাহবা দিয়েছে কেন্দ্রীয় সরকারি আমলাদের সংগঠন। নাগরিকদের এনগেজমেন্টের মঞ্চ মাই গভর্নমেন্ট ইন্ডিয়া-তে তাঁর কর্মনিষ্ঠার প্রশংসা করা হয়েছে। ওড়িষায় এপর্যন্ত নোভেল করোনাভাইরাসের একটি সংক্রমণের ঘটনা পজিটিভ বেরিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'হাতে রক্ত লেগে, কী পেলেন ?' NEET বাতিলের 'অনুরোধ' সাংসদের
'হাতে রক্ত লেগে, কী পেলেন ?' NEET বাতিলের 'অনুরোধ' সাংসদের
West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget