এক্সপ্লোর

Donald Trump: 'ভারত-পাক সংঘর্ষবিরতি ঘটিয়েছে আমেরিকাই', বারবার দাবি ট্রাম্পের! 'ব্যবসার জন্যই চুপ মোদি'? প্রশ্ন বিরোধীদের

Trump on India Pakistan Ceasefire: এরইমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ফের দাবি করলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছে আমেরিকাই।

নয়া দিল্লি: সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ব্যবসা বন্ধের কথা বলে, তিনি ভারত ও পাকিস্তানের সংঘর্ষ থামিয়েছেন। মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল স্পষ্ট জানালেন সামরিক অভিযান সংক্রান্ত বিষয়ে, টানা কথোপকথন হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে। কিন্তু, কোনও ভাবে বাণিজ্য সম্পর্কিত কোনও আলোচনা হয়নি। কিন্তু এরইমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ফের দাবি করলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছে আমেরিকাই।

সোমের পর মঙ্গলেও আবারও দাবি করেছেন যে তার প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে এই সংঘাত বন্ধ করতে 'ঐতিহাসিক যুদ্ধবিরতি সফলভাবে সম্পন্ন করেছে'। ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি যুদ্ধ পছন্দ করি না। কিছুদিন আগে হিংসা রুখতে আমার প্রশাসন সফলভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছে। দু'পক্ষকেই আমি বলেছি, একটা চুক্তি করুন, বাণিজ্য করুন, নিউক্লিয়ার মিসাইল নিয়ে হামলা করবেন না, যেসব জিনিস আপনারা এত সুন্দর করে তৈরি করেন, সেগুলোর ব্যবসা করুন। হয়তো আমরা তাদের (ভারত ও পাকিস্তান) ডিনার টেবিলেও বসাতে পারব, সেটা ভাল হবে না? আমরা অনেক দূর এগিয়েছি, এই সংঘাতে কোটি কোটি মানুষের মৃত্যু হতে পারত, যেটা ছোট আকারে শুরু হলেও ক্রমশ বেড়েই চলেছিল।' 

মার্কিন প্রেসিডেন্ট এও বলেন যে তিনি বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং যারা এত কঠোর পরিশ্রম করেছেন তাদের জন্য খুব গর্বিত। মার্কিন প্রেসিডেন্ট বললেন, 'মার্কো, তুমি দারুণ কাজ করেছো। ধন্যবাদ। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কো, পুরো দলটি একসঙ্গে কাজ করেছে। এটি দুর্দান্ত কাজ এবং আমি মনে করি তারা (ভারত এবং পাকিস্তান) সত্যিই একসঙ্গে কাজ করছে যুদ্ধ থামাতে।' 

এদিকে, বিরোধীরা প্রশ্ন তুলছে, ডোনাল্ড ট্রাম্প মধ্য়স্থতা করানোর কে? ট্রাম্প যখন একের পর এক বিস্ফোরক দাবি করছেন, তখন নরেন্দ্র মোদি কেন এ নিয়ে মুখ খুলছেন না? বিদেশমন্ত্রী চুপ কেন? কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা খোঁচা দিয়ে বলেছেন। এক্স পোস্টে তিনি লেখেন, ডোনাল্ড ট্রাম্প কেবল ভারতকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করছেন না, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তুলনা করছেন। এই তুলনা কি প্রধানমন্ত্রীর দফতরের কাছে গ্রহণযোগ্য?

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, 'প্রধানমন্ত্রীর আগেই ট্রাম্প ঘোষণা করে দিলেন, ওয়াশিংটনে থেকেই আমি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছি। মানে ওয়াশিংটন থেকে তিনি এখানকার যুদ্ধ থামিয়ে দিয়েছেন! সেই বিষয়ে তো প্রধানমন্ত্রী কিছু বললেন না! প্রধানমন্ত্রীকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তাঁর (ট্রাম্প) বিষয়ে তো তিনি (প্রধানমন্ত্রী) চুপ ছিলেন।এর সত্যতা কী?' 

ভারতীয় সেনাবাহিনীর শৌর্য-পরাক্রমের মধ্য়েই, ডোনাল্ড ট্রাম্প মোদি সরকারের অস্বস্তি বাড়িয়েই চলেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন হল, নরেন্দ্র মোদি কি ট্রাম্পের একের পর এক বিতর্কিত মন্তব্য় নিয়ে মুখ খুলবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Adjournment of Lok Sabha: প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget