এক্সপ্লোর

Donald Trump : 'আমি অখুশি...ওরা এরকম চালিয়ে গেলে'...ভেনেজুয়েলা আবহে ভারতকে বড় হুঁশিয়ারি ট্রাম্পের

Donald Trump: ফের একবার শুল্ক-হুমকি দিল আমেরিকা। মনে করিয়ে দিল...'রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে...'

দেশের মধ্যে ঢুকে খোদ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে 'কিডন্যাপ'। ট্রাম্পের পদক্ষেপে বিশ্বজুড়ে তোলপাড়, নিন্দার ঝড়। এরই মধ্যে ভারতকে বড়সড় হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফের একবার শুল্ক-হুমকি দিল আমেরিকা। মনে করিয়ে দিল...'রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে...'

ভেনেজুয়েলায় আক্রমণের পর এবার ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি দিল ভারতকে। রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে গেলে ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রী মোদির নাম নিয়েই হুঁশিয়ারি দেন। বলেন, 'প্রধানমন্ত্রী মোদি জানেন, রাশিয়ার থেকে তেল আমদানি ইস্যুতে আমি অখুশি। আমাকে এ বিষয়ে খুশি করা খুব গুরুত্বপূর্ণ। ওরা এরকম চালিয়ে গেলে, আমরাও ওদের ওপর খুব তাড়াতাড়ি শুল্কের হার বাড়াব'। গতকাল এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। এর আগেও ট্রাম্প বলেছিলেন, 'ভারত রাশিয়া থেকে এত তেল কেনায় আমি হতাশ। আমি তাদেরকে এটা জানিয়েছি।' হতাশা প্রকাশ করেও 'সুসম্পর্কের বাতাস' বইয়ে রাখতে ট্রাম্প বলেন,  মোদি খুব ভাল মানুষ। 

গত বছর গণেশ চতুর্থীর দিন থেকে আমেরিকার ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে ভারতের ওপর। ওই সিদ্ধান্তের পর ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। তাতে অবশ্য ' কুছ পরোয়া নেহি ' ভাবই বজায় রেখেছেন ট্রাম্প। বারবার ভারতের উপর চাপ দিয়ে গিয়েছেন, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার জন্য। তারই মাঝে গত বছর চিন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। তারপরও এমনই হুঙ্কার ছাড়েন ট্রাম্প। তবে এবার ভেনেজুয়েলা - আবহে ফের ট্রাম্পের হুঙ্কার বিশেষ তাৎপর্যবহ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।           

 

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
Road Accident: গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget