এক্সপ্লোর

Donald Trump on Iran: "আগামী ২ দিনে কিছু একটা ঘটতে পারে...", ইরান নিয়ে কী সতর্কতা শোনালেন ডোনাল্ড ট্রাম্প?

US-Iran War: আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শেষ হতে চলেছে ২২ এপ্রিল। আর তার আগে ট্রাম্পের ইরানের সঙ্গে আবার আলোচনা করতে চাওয়া, যা ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

দিল্লি: আগামী দু'দিনে কিছু একটা হতে চলেছে বলে ইঙ্গিত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ইঙ্গিতেই স্পষ্ট আগামী ২ দিনের মধ্যেই ইরান নিয়ে কোনও পদক্ষেপ করতে চলেছে আমেরিকা। কিন্তু কী পদক্ষেপ? ট্রাম্পের ইঙ্গিতে স্পষ্ট, ইরানের সঙ্গে পুনরায় কথাবার্তা শুরু করতে চলেছে আমেরিকা।

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শেষ হতে চলেছে ২২ এপ্রিল। আর তার আগে ট্রাম্পের ইরানের সঙ্গে আবার আলোচনা করতে চাওয়া, একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। কারণ, এই আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এর মধ্যে, উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে আমেরিকার হরমুজ প্রণালী ব্লক করার ঘটনা। এর ফলে, বিশ্বের অন্যতম জ্বালানি করিডোরের অবস্থা এই মুহূর্তে সঙ্গীন। এর মধ্যে দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ। এর ফলে, সমগ্র এশিয়ার সমগ্র অর্থনীতিতে একটা চাপ তৈরি হচ্ছে। কারণ, ইতিমধ্যে একাধিক দেশকে হরমুজ দিয়ে তেল নিয়ে যেতে দিচ্ছিল ইরান। এবার আমেরিকা হরমুজ প্রণালী ব্লক করায় চাপ তৈরি হয়েছে সেই সব দেশের অর্থনীতিতে।

নিউ ইয়র্ক পোস্টকে এদিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "আপনাদের উচিত সেখানে থাকা। কারণ আগামী ২ দিনে কিছু একটা ঘটতে পারে এবং আমরাও সেদিকেই যেতে আগ্রহী।" এ ছাড়াও পাকিস্তানের আসিম মুনিরেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

এই আলোচনা কতটা ফলপ্রসূ হতে পারে? সূত্রের খবর, ইরানের নেতারা বলছেন, এই আলোচনা তাঁরা এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। যদি তাঁদের আশ্বাস দেওয়া হয় যে ফলাফল যাই হোক না কেন, সেটা যেন তাদের কৌশলগত জয় হিসাবেই গণ্য হয়।

সূত্রের খবর, ইসলামাবাদে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার খসড়া কাঠামো ও মিটিংয়ের মিনিটস ইতিমধ্যেই তেহরান ও ওয়াশিংটনের কাছে পৌঁছে গিয়েছে। এই খসড়া এখনও দুই দেশের নেতাদের কাছে পর্যালোচনার পর্যায় রয়েছে। এর ফলে, আনুষ্ঠানিক আলোচনা আবার তৈরি হতেই পারে।

আলোচনা চালিয়ে যাওয়া হবে, নাকি আলোচনা বন্ধ করে দেওয়া হবে? এই নিয়ে নাকি দ্বিধায় ভুগছিল ইরানও। ফলে, আলোচনা চালিয়ে যাওয়ার জন্য শর্তসাপেক্ষ অনুমোদন দেওয়ার আগে ইরান তার একাধিক মিত্রে দেশ, যথা চিন বা রাশিয়ার সঙ্গেও পরণমর্শ করেছে বলেই জানা গিয়েছে। এই আলোচনা বা মিত্রদের সঙ্গে ইরানের পরামর্শ বৃহত্তর ভূ রাজনৈতিক ঝুঁকির বিষয়টা তুলে ধরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget