এক্সপ্লোর

US-Iran War: হঠাৎ ইরানের প্রেসিডেন্টের প্রশংসা ট্রাম্পের, জানালেন যুদ্ধবিরতিতে রাজি, শর্ত একটাই…

Donald Trump on Ceasefire: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ‘বুদ্ধিমান’ বলেও উল্লেখ করলেন।

নয়াদিল্লি: ইরানের বিরুদ্ধে যুদ্ধসমাপ্তির ইঙ্গিত দিয়েছেন আগেই। এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশংসা করলেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইরানের তরফে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ‘বুদ্ধিমান’ বলেও উল্লেখ করলেন। (Donald Trump on Ceasefire)

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আর কয়েক ঘণ্টার মধ্যেই বড় ঘোষণা করতে পারেন ট্রাম্প। তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তার আগে ট্রুথ সোশ্যালে একটি ট্রাম্প লেখেন, 'ইরানের নয়া শাসক সরকারের প্রেসিডেন্ট, পূর্বসূরীদের মতো ততটাও চরমপন্থী নন।  উনি আমেরিকার কাছে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন। আমরা তখনই রাজি হব, যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়। তা না হওয়া পর্যন্ত ইরানকে নিঃশেষ করে দিতে আঘাত চলবে'। (US-Iran War)

মঙ্গলবারও হরমুজ নিয়ে মাথা ঘামাতে নারাজ ছিলেন ট্রাম্প। যারা হরমুজ দিয়ে তেল নিয়ে যায়, তারা বুঝে নেবে বলে জানান। আমেরিকা আর কোনও সাহায্য় করবে না বলেও জানিয়ে দেন তিনি। এখন হঠাৎ হরমুজ নিয়ে কেন চিন্তা তাঁর, প্রশ্ন তুলছেন অনেকেই। কূটনীতিকদের মতে, পশ্চিম এশিয়ায় ক্ষমতার পাল্লা অন্য দিকে ঝুঁকতে দেখেই এমন মন্তব্য করে থাকতে পারেন ট্রাম্প। কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার জানিয়েছেন, বিভিন্ন দেশকে নিয়ে হরমুজ সম্মেলন আয়োজন করতে চলেছেন তাঁরা। সেখানেই হরমুজ প্রণালী খোলার ব্যবস্থা করা হবে। ফ্রান্স, ইতালি, স্পেন-সহ ৩৫টি দেশ সেই সম্মেলনে অংশ নিতে পারে। আর তাতেই ট্রাম্পের সম্বিত ফিরেছে বলে মনে করছেন অনেকে। 

জানা গিয়েছে, চলতি সপ্তাহেই হরমুজ সম্মেলন শুরু হবে। জলপথে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি সরবরাহ যাতে অব্যাহত থাকে, তার জন্যই ওই সম্মেলন বলে জানা গিয়েছে। কী ভাবে হরমুজের নিরাপত্তা বৃদ্ধি করা যায়, তা নিয়েও আলোচনা হবে সেখানে। হরমুজ নিয়ে সম্প্রতি যৌথ বিবৃতিও জারি করে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান, নেদারল্যান্ডসের মতো দেশগুলি। 

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল একযোগে ইরানে হামলা চালায়। হত্যা করা হয় আয়াতোল্লা আলি খামেনেইকে। সেই থেকেই হরমুজে জাহাজ চলাচল  বিপর্যস্ত। 'শত্রুদেশে'র জন্য হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরান, যার জরুণ জ্বালানি সঙ্কট নেমে এসেছে। এর আগে, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলিকে হরমুজে সেনা পাঠাতে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু কোনও দেশই সেই ডাকে সাড়া দেয়নি। সেই নিয়ে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। NATO থেকে সরে আসার হুমকিও দেন। 

যদিও ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টার্মার পরিষ্কার জানিয়েছেন, যতই চাপ সৃষ্টি করা হোক না কেন, যতই চিৎকার-চেঁচামেচি করা হোক না কেন, নিজের দেশের নাগরিকদের স্বার্থ উপেক্ষা করে কোনও পদক্ষেপ করবেন না তিনি। তাঁর কথায়, "গোড়া থেকে বলে আসছি, এটা আমাদের যুদ্ধ নয়। কাউকে আমাদের যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে দেব না। নিজেদের নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যতের কথা মাথায় রেখে ইউরোপের সঙ্গেও ঘনিষ্ঠতা রাখতে হবে আমাদের।"

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget