এক্সপ্লোর

‘কাউকে ভয় পেও না’, পড়ুয়াদের সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন চালিয়ে যেতে বললেন মমতা, আক্রমণ কর্নাটক সরকারকে

নিজের ভাষণে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মু্খ্যমন্ত্রী জানিয়ে দেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ, বিরোধিতা চলতেই থাকবে।

কলকাতা: বিজেপিকে ‘আগুন নিয়ে খেলতে’ নিষেধ করে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবারও কলকাতায় সিএএ, জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) চালুর ব্যাপারে প্রতিবাদ মিছিল করেন তিনি। সেখানে নিজের ভাষণে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মু্খ্যমন্ত্রী জানিয়ে দেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ, বিরোধিতা চলতেই থাকবে। দেশব্যাপী কেন্দ্রের সরকারের সিএএ, এনআরসির পরিকল্পনার বিরুদ্ধে ছাত্র ও যুবসমাজের প্রতিবাদ, বিক্ষোভ সমর্থন করে তা চালিয়ে যেতে বলেন তিনি। মমতা তাদের উদ্দেশ্যে বলেন, কাউকে ভয় পেও না। বিজেপিকে সাবধান করছি, আগুন নিয়ে খেলা কোরো না। আজ শহরের রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত পদযাত্রা করেন মমতা। সিএএ-র বিরুদ্ধে সরব হওয়ায় পড়ুয়াদের হুমকি দেওয়া ও ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করে তিনি বলেন, জামিয়া মিলিয়া, আইআইটি কানপুর ও অন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে পড়ুয়ারা সিএএ, এনআরসির বিরুদ্ধে লড়ছে, তাদের প্রতি সংহতি জানাচ্ছি। মমতা বলেন, ছাত্রদের গণতান্ত্রিক পথেই নিজেদের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই চালিয়ে যেতে বলছি। বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি পালন না করার অভিযোগ তুলেও মমতা কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার সাম্প্রতিক এক মন্তব্যের উল্লেখ করেন যাতে তিনি মেঙ্গালুরুতে সিএএ-বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ২ জনের পরিবারকে ক্ষতিপূরণ স্থগিত রাখার কথা বলেছেন। ইয়েদুরাপ্পা বুধবার সাংবাদিকদের জানান, নাগরিকত্ব (সংশোধিত) আইন বিরোধী ১৯ ডিসেম্বরের প্রতিবাদ, বিক্ষোভের সময় হিংসায় ওই দুজনের জড়িত ছিল বলে তদন্তে প্রমাণিত হলে ওদের পরিবারকে একটি পয়সাও দেবে না সরকার। তৃণমূলের তরফে ট্যুইটে ঘোষণা করা হয়েছে, তাদের শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা কর্নাটকে এনআরসি, নয়া নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারগুলির কাছে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
West Bengal News Live: ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লিতে তৃণমূলনেত্রী, CJP-র মঞ্চে যাবেন মমতা
SC On NEET Case: NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?

ভিডিও

BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live
Firhad Hakim: বিধানসভায় বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda Live
Subhman Gill: 'শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে', পোস্ট শুভমন গিলের
Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget