এক্সপ্লোর

DRDO: মধুচক্রের ফাঁদে পড়লেন DRDO-র বিজ্ঞানী! সুন্দরী মহিলা ভেবে পাক গুপ্তচরকে তথ্য পাচার, হলেন গ্রেফতার

DRDO Scientist Arrested: একাধিক ক্ষেপণাস্ত্র থেকে ভারতীয় প্রতিরক্ষা কৌশল সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত ছিলেন ওই বিজ্ঞানী। DRDO-র অন্যতম অভিজ্ঞ বিজ্ঞানীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।

নয়াদিল্লি: প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার কাজে নিযুক্ত। মধুচক্রের ফাঁদে পড়লেন সেই বিজ্ঞানীই। গোটা ঘটনায় হতবাক পুলিশ থেকে গোয়েন্দারা। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংগঠনে (DRDO) কর্রত ওই বিজ্ঞানীকে গ্রেফতার করা হল। তিনি পাকিস্তানকে গোপন তথ্য সরবরাহ করছিলেন বলে অভিযোগ। মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা তাঁকে গ্রেফতার করেছে (DRDO Scientist Arrested)। 

একাধিক ক্ষেপণাস্ত্র থেকে ভারতীয় প্রতিরক্ষা কৌশল সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত ছিলেন ওই বিজ্ঞানী। DRDO-র অন্যতম অভিজ্ঞ বিজ্ঞানীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন বলে জানা গিয়েছে। এক পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে উঠেছিল বলে অভিযোগ। গোপনে ওই পাকিস্তানি গুপ্তচরকে তিনি গোপন তথ্যও সরবরাহ করেছেন বলে সামনে এসেছে। 

তদন্তকারী গোয়েন্দাদের দাবি, মধুচক্রে ফাঁসানো হয় ওই বিজ্ঞানীকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মারফত সুন্দরী মহিলার ছবি দেখিয়ে ফাঁসানো হয় তাঁকে। তার পর হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ বাড়ে। ভয়েস মেসেজেও কথোপকথন হয়। তাতেই গত বছর সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ভারতীয় প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক গোপন এবং স্পর্শকাতর তথ্য ওই বিজ্ঞানী পাকিস্তানি গুপ্তচরের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে। একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে কী কী ধারায় মামলা দায়ের করা হয়েছে, তা গোপন রাখা হয়েছে। 

আরও পড়ুন: Manipur Violence: অরণ্যের অধিকার খর্ব, সংরক্ষণে রাজনৈতিক সমীকরণ, অভিযোগ একাধিক; ঠিক কী কারণে অগ্নিগর্ভ মণিপুর

DRDO-তে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন ওই বিজ্ঞানী। বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, 'ক্ষমতার অপব্যবহার করেছেন ওই বিজ্ঞানী। গোপন তথ্য় শত্রুপক্ষের হাতে গেলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, তা জানতেন উনি। তার পরেও নিজের দখলে থাকা গোপন তথ্য শত্রুদেশের সঙ্গে ভাগ করে নিয়েছেন'। এ নিয়ে মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখার কালাচৌকি ইউনিটে মামলা দায়ের হয়েছে। ঠিক কী কী তথ্য হাতবদল হয়ে থাকতে পারে, তাতে কতটা ঝুঁকি রয়েছে, তা নিয়ে এখনও তদন্ত চলছে।

মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখার একটি সূত্র জানিয়েছে, DRDO থেকই তথ্যপাচার নিয়ে অভিযোগ জমা পড়েছিল। তার পরই তদন্ত শুরু হয়। বুধবার প্রথমেই গ্রেফতার করা হয় ওই বিজ্ঞানীকে। বৃহস্পতিবার পুণের একটি আদালতে তোলা হয়। আপাতত তাঁকে হেফাজতে নিয়েছে মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা। DRDO-র তরফেও তদন্তে সহযোগিতা করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget