এক্সপ্লোর

Drone Mystery: ভারতের আকাশে ড্রোন, গুলি ছুড়তেই উড়ে গেল পাকিস্তানের দিকে

Punjab: পাঞ্জাবের গুরুদাসপুর জেলার বিএসএফ চৌকির কাছেই এমন ঘটনা।

পঞ্জাব: ফের ভারতের আকাশে পাক ড্রোনের হানা। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার চান্দু ওয়াডালা বিএসএফ (BSF) চৌকির আড়াইশো মিটারও ওপরে উড়তে দেখা যায় ড্রোনটিকে। BSF জওয়ানরা গুলি ছোড়ায় ড্রোনটি পাকিস্তানের দিকে চলে যায়। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। 

এএনআই (ANI) সূত্রে খবর, পাঞ্জাবের গুরুদাসপুরে ভারতীয়  আকাশ সীমানার মধ্যে ঢুকে পড়েছিল ড্রোন। মাটি থেকে ২৫০ মিটার উঁচুতে দেখা গিয়েছিল ওই ড্রোন। দেরা বাবা নানক-এর বিএসএফ-এর একটি পোস্টের সামনে ড্রোনটিকে দেখা যায়। নিরাপত্তারক্ষীরা গুলি ছুড়তেই পাকিস্তানের দিকে চলে যায় সেই ড্রোন। এলাকায় খোঁজ শুরু হয়েছে। কোথা থেকে সেই ড্রোন এসেছে, এমন ঘটনার পিছনে কার বা কাদের হাত রয়েছে তা নিয়ে খোঁজ শুরু হয়েছে। 

আগে হামলার ঘটনা:
কয়েকদিন আগেই পাঞ্জাবেই পুলিশ স্টেশনে রকেট হামলা হয়েছিল। রকেটের মুখে গ্রেনেড লাগিয়ে হামলা হয়েছিল। তরণ তারণ পুলিশের সাঞ্ঝা কেন্দ্রে এই ঘটনা ঘটেছিল। স্বল্প তীব্রতার বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে বলে খবর। রকেটবাহিত গ্রেনেড ফেলে হামলা চালানো হয়েছে বলেও প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাক সীমান্ত সংলগ্ন থানায় এমন হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।

পাকিস্তানের আক্রমণ:
এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে পাকিস্তানের (Pakistan) বিদেশমন্ত্রী (Foreign Minister) বিলাবল ভুট্টোর (Bilawal Bhutto Zardari) মন্তব্য নিয়ে শোরগোল উঠেছে। তিনি বলেছিলেন, ''ভারতকে বলতে চাই, ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে কিন্তু গুজরাটের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।'' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়।  পাকিস্তানের বিদেশমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তীব্র আপত্তিজনক মন্তব্য করায় পালটা মুখ খোলা হয় দিল্লির তরফে। 

এরই মধ্যে  পাকিস্তানের দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী শাজিয়া মারি এবার ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুঁশিয়ারি দেন। পাকিস্তান পিপলস পার্টির নেত্রী বলেন, 'ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে পাকিস্তানের কাছে একটি পারমাণবিক বোমা রয়েছে। আমাদের পারমাণবিক স্টেটাস চুপ করে থাকার নয়। পরিস্থিতি তৈরি হলে আমরা পিছপা হব না। মোদি সরকার যুদ্ধ করলে তার জবাব তারা পাবে। চুপ করে থাকার জন্য পাকিস্তানকে পারমাণবিক রাষ্ট্র হিসাবে মর্যাদা দেওয়া হয়নি।'

আরও পড়ুন: মোদির সমালোচনার পর ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি আরেক পাক মন্ত্রীর

 

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget