এক্সপ্লোর

Dubai Princess Divorce Declaration: 'স্বামী, তোমাকে ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম', ইনস্টায় ঘোষণা দুবাইয়ের রাজকুমারীর

Viral News: সংযুক্ত আরব আমিরশাহির শাসক, ভাইস প্রেসিডেন্ট তথা দুবাইয়ের রাজা মহম্মদ বিন রশিদ আল মখতুমের মেয়ে, শেখ মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মখতুম প্রকাশ্য বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন

দুবাই: আগাম কোনও ঘোষণা নয়, নয় কোনও রাখঢাকও। একেবারে সমাজমাধ্যমে স্বামীকে ডিভোর্স দিলেন দুবাইয়ের রাজকুমারী। পরিষ্কার ভাষায় লিখলেন, "তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম।" মাত্র দু'মাস আগেই সন্তানের জন্ম দেন রাজকুমারী। এর পরই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন তিনি। কী কারণে বিবাহবিচ্ছেদ, তাও খোলসা করলেন। (Dubai Princess Divorce Declaration)

সংযুক্ত আরব আমিরশাহির শাসক, ভাইস প্রেসিডেন্ট তথা দুবাইয়ের রাজা মহম্মদ বিন রশিদ আল মখতুমের মেয়ে, শেখ মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মখতুম প্রকাশ্য বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন। নারীবাদী অবস্থানের জন্যই পরিচিত মাহরা। সংযুক্ত আরব আমিরশাহি বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন তিনি। (Viral News)

বুধবার ইনস্টাগ্রামে একটি লেখা পোস্ট করেন মাহরা, তাতে লেখেন, 'প্রিয় স্বামী, তুমি তো অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত রয়েছো, তাই বিবাহবিচ্ছেদের ঘোষণা করলাম আমি। তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম। ভাল থেকো। তোমার প্রাক্তন স্ত্রী'। মাহরার ওই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shaikha Mahra Mohammed Rashed Al Maktoum (@hhshmahra)

বুধবার স্বামী শেখ মানা বিন মবম্মদ বিন রশিদ বিন মনা আল মখতুমের থেকে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন মাহরা। শুধু ঘোষণাই নয়, স্বামী যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সমাজমাধ্যমে সেকথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। মাত্র দু'মাস আগেই প্রথম বার মা হন মাহরা। তাঁর ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে। তবে অধিকাংশ নেটিজেনই তাঁর প্রশংসা করেছেন। 

ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে পড়াশোনা করেছেন মাহরা। পাশাপাশি মহম্মদ বিন রশিদ থেকে কলেজের ডিগ্রিও রয়েছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন তিনি। স্বামীও তাঁকে আনফলো করেছেন। পরস্পরের সঙ্গে তোলা সব ছবিও মুছে দিয়েছেন তাঁরা। যদিও প্রকাশ্যে মাহরা এমন ঘোষণা করতে পারেন বলে প্রথমে কেউ বিশ্বাসই করতে চাননি। তাঁর অ্যাকাউন্ট হ্য়াক হয়েছে বলে মনে করেছিলেন সকলে।

গত বছর মে মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহরা। মাস দুয়েক আগে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু কয়েক সপ্তাহ আগেই স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন মাহরা, যাতে মেয়েকে কোলে নিয়ে তোলা ছবি পোস্ট করে লেখেন, 'আমরা দু'জন শুধু'। এর পরই সমাজমাধ্যমে এই ঘোষণা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget