এক্সপ্লোর

Dubai Sky Turns Green: বন্যায় বিপর্যস্ত মরুশহর, হঠাৎই সবুজবর্ণ দুবাইয়ের আকাশ

Dubai Floods: গত দু’দিনে আশ্চর্য পরিবর্তনের সাক্ষী থেকেছে সংযুক্ত আরব আমিরশাহি।

নয়াদিল্লি: ছিটেফোঁটা বৃষ্টির জন্য কত কসরতই না করতে হয় তাদের। মেঘে রাসায়নিক প্রয়োগ করে কৃত্রিম উপায়ে নামাতে হয় বৃষ্টি। সেই দুবাই এই মুহূর্তে বন্যায় ভাসছে। ভারী বৃষ্টিতে তথৈবচ অবস্থা মরুশহরের। তবে বিস্ময় শুধু সেখানেই নয়, ঝড়-বৃষ্টিতে সবুজ হয়ে উঠল দুবাইয়ের আকাশ, ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। (Dubai Sky Turns Green) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য।

গত দু’দিনে আশ্চর্য পরিবর্তনের সাক্ষী থেকেছে সংযুক্ত আরব আমিরশাহি। পশ্চিম এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র বলে পরিচিত, দেশের রাজধানী দুবাইয়ে এর ব্যাপক প্রভাব দেখা গিয়েছে। গত ৭৫ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টি হয়েছে সেখানে, যাকে ‘ঐতিহাসিক আবহ পরিণতি’ বলে উল্লেখ করছেন আবহবিদরা। (Dubai Floods)

বানভাসি দুবাইয়ের রাস্তায় খেলনার মতো ভাসতে দেখা গিয়েছে নামী-দামি সংস্থার গাড়িকে। নৌকা, ভেলায় চেপে গন্তব্যে পৌঁছেছেন মানুষজন। বন্ধ হয়ে গিয়েছে বিমানবন্দরের উড়ান পরিষেবাও। গগনচুম্বী আবাসন থেকে উড়ে যেতে দেখা গিয়েছে আসবাবপত্র। সেই আবহেই ঝঞ্ঝার সময় দুবাইয়ের আকাশের রূপ সামনে এল।

সোশ্যাল মিডিয়ায় এমন বেশ কিছু ভিডিও সামনে এসেছে, যার সত্যতা যদিও যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। তবে ওই ভিডিও-য় দুবাইয়ের আকাশকে সবুজবর্ণ ধারণ করতে দেখা গিয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুবাইয়ের আকাশকে সবুজবর্ণ ধারণ করতে দেখে অবাক হয়েছেন অনেকেই। কেউ কেউ আবার বিপদের ইঙ্গিতও দেখছেন এর মধ্যে। আরও নানা তত্ত্ব সামনে উঠে আসছে নেট দুনিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি সামনে এসেছে, তাতে ধূসর আকাশকে কয়েক মুহূর্তের মধ্যে সবুজবর্ণ ধারণ করতে দেখা গিয়েছে। আকাশ সবুজবর্ণ ধারণ করার অর্থ টর্নেডোর ঝুঁকি রয়েছে বলে কেউ কেউ দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায়। আমেরিকায় টর্নেডোর আগে আকাশ এমন রূপ ধারণ করে বলেও দাবি করেছেন কেউ কেউ। আমেরিকার সংবাদমাধ্যমে এক আবহবিদ বলেন, “মেঘের মধ্যে যে জল এবং বরফের কণা রয়েছে, আলোর প্রসারণের ফলে তা থেকে নীল আলো ঠিকরে বেরোয়। কিন্তু বায়ুমণ্ডলের বিক্ষিপ্ত লাল আলো যখন ওই কণাগুলিকে আলোকিত করে, তা সবুজবর্ণ ধারণ করে।” এর সঙ্গে টর্নেডোর কোনও সংযোগ নেই বলে মত আবহবিদদের।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget