এক্সপ্লোর

Durga Puja 2022: বিদেশের মাটিতেই কাঠামো তৈরি থেকে প্রতিমা গড়া, এরলাঙ্গেনের পুজোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Puja 2022: এখানে প্রতিমার বিশেষত্বই হল সমস্তটা জার্মানিতেই তৈরি। অর্থাৎ আর পাঁচটা বিদেশের পুজোর মতো ভারত বা কলকাতা থেকে প্রতিমা সেখানে যায় না। একচালার সাবেকি ধাঁচের প্রতিমা তৈরি হয় তাঁদের চোখের সামনে।

এরলাঙ্গেন, জার্মানি: বাংলাজুড়ে খুশির মেজাজ, উৎসবের আমেজ। রাত পোহালেই ষষ্ঠী, মা দুর্গার অকালবোধন (Durga Puja 2022)। তবে এবার পুজো যেন বেশ খানিক আগেই চলে এসেছে। মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যেই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। তবে শুধু কলকাতার বুকে নয়, সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সুদূর জার্মানির (Germany) এক চিলতে 'বাঙালি পাড়া'ও দুর্গাপুজোয় মাততে একেবারে তৈরি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জার্মানির এরলাঙ্গেনে সেজে উঠছেন দশভূজা। বিশেষ পাঁচ দিনের জন্য তৈরি হচ্ছেন সন্তানদের নিয়ে। 

'দুর্গাভিলে'-এর দুর্গাপুজো

দেশ থেকে বহুদূরে পাড়ি দিয়ে দিনযাপন। উৎসবের দিনগুলোয় বাড়ির কথা মনে পড়ে বইকি! কিন্তু সবসময়ে যে দেশে ফেরা হয়ে ওঠে না। কেউ ব্যস্ত কাজে তো কেউ পড়াশোনা নিয়ে। তাই বিদেশের মাটিতেই দেবী দুর্গার আবাহন। ভক্তদের আশীর্বাদ দিতে সেই দেশেই তৈরি হয়ে নেন মা দুর্গা। সঙ্গে তাঁর গোটা পরিবার। 

এরলাঙ্গেনের (Erlangen) তিন বাঙালি পরিবার ও সেখানকার বাঙালি ছাত্রছাত্রীরা মিলে প্রত্যেক বছর বিদেশেই তৈরি করেন দেশের আমেজ। ধুমধাম করে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। রীতিনীতি মেনে পাঁচ দিন ধরে চলে পুজো অর্চনা। 'দুর্গাভিলে'-এর এটি দ্বিতীয় বর্ষ। 

এখানকার প্রতিমার বিশেষত্বই হল সমস্তটা জার্মানিতেই তৈরি। অর্থাৎ আর পাঁচটা বিদেশের পুজোর মতো ভারত বা কলকাতা থেকে প্রতিমা সেখানে যায় না। একচালার সাবেকি ধাঁচের প্রতিমা, কাঠামো সবটাই তৈরি হয় তাঁদের চোখের সামনে। এই বছরের মণ্ডপ সেজে উঠবে অরিগ্যামি অর্থাৎ কাগজের তৈরি দুর্গার মুখ দিয়ে। 

পুজো হবে আর তার সঙ্গে খাওয়া দাওয়া হবে না, তা কি সম্ভব? ষষ্ঠী থেকে দশমী প্রত্যেকদিনই থাকে মায়ের ভোগ, খিচুড়ি, লাবড়া, পোলাও, আলুর দম, লুচি, ছোলার ডাল, চাটনি, পায়েসের এলাহি আয়োজন। 

এরলাঙ্গেনের 'দুর্গাভিলে'-এর পুজোর আরও একটি বিশেষত্ব আছে। প্রত্যেক বছর তাঁদের উদ্যোগে একটি বিশেষ পত্রিকা প্রকাশিত হয়। যাতে তাঁদের সঙ্গে উদ্যোক্তা আরও পাঁচ নামী পুজো। 

'দুর্গাভিলে'-এর তিন প্রতিষ্ঠাতার অন্যতম দীপঙ্কর সরকারের কথায়, 'আমাদের পুজোর সবচেয়ে বড় আকর্ষণ বা বলা যেতে পারে মূল লক্ষ্য যে কীভাবে কলকাতাকে এই জার্মানিতে নিয়ে আসা যায়। সাধারণত বিদেশের পুজোয় ঠাকুর কুমোরটুলি বা ভারত থেকেই আসে। সেইখানে আমরা একটু সাহস করেছি বলতে পারেন। আমরা চাইছিলাম যে কীভাবে পুজোর আমেজ এখানে নিয়ে আসা যায়। ছোটবেলা থেকে যেভাবে ঠাকুর তৈরি হতে দেখেছি, সেই আমেজটা বজায় রাখতেই ঠাকুর জার্মানিতে বানানোর সিদ্ধান্ত নিই। আমি নিজে হাতেই ঠাকুর বানাই। ছোটবেলার মূর্তি তৈরির ইচ্ছেটা ফের রূপ পেল। কলকাতার কারিগরের সঙ্গে ভিডিও কলে কথা বলে প্রতিমার সাজগোজের উপকরণ তৈরি করেছি। মহালয়ায় চক্ষুদান হয়েছে। পুজোর পাঁচ দিন মিলিয়ে ইতিমধ্যেই ২২০০ জন মতো মানুষ রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের সকলের জন্য ভোগ তৈরি হবে। আমাদের পুজোর মূল উদ্দেশ্য সকলে আসুন, আড্ডা দিন, উপভোগ করুন। ফলে সব মিলিয়ে আমরা ভীষণই উত্তেজিত এবং ব্যস্তও বটে।'

আরও পড়ুন: Durga Puja 2022 : ভূরিভোজ, পুষ্পাঞ্জলি, সিঁদুরখেলা, কলকাতার পুজো শেষ হলেই শুরু কানাডার এই পুজো

পুজোর পাঁচ দিন, মজা খাওয়াদাওয়ার সঙ্গে হুল্লোড়ও চলবে। নানা রকমের গেম শো, ছোটদের অঙ্কন প্রতিযোগিতা ও ডিজে পার্টির ব্যবস্থাও থাকবে। ষষ্ঠীর দিন পুজোর উদ্বোধন করবেন কনস্যুলেট জেনারেল ও এরলাঙ্গেনের সিটি মেয়র। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget