এক্সপ্লোর

Durga Puja 2023: আমস্টারডামে 'চন্দ্রযানে' দেবীর আবাহন, আয়োজনে আনন্দধারা

Durga Puja in Amsterdam:সাড়ে সাত হাজার কিলোমিটারের সামান্য বেশি। এটাই মোটামুটি কলকাতা থেকে আমস্টারডামের দূরত্ব। কিন্তু দুর্গাপুজোর আমেজ এতটা দূরত্ব পেরিয়েও ফিকে হয়ে যায়নি।

কলকাতা: পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। বাঙালিরা এখন হাতের কর গুণছেন। কলকাতায় তুঙ্গে উঠেছে পুজোর বাজার। প্রায় শেষ পর্যায়ে রয়েছে মণ্ডপের প্রস্তুতি। মহালয়ার আগেই উদ্বোধন হয়ে গিয়েছে বেশ কিছু মণ্ডপের। কিন্তু শুধু কি কলকাতাতেই আটকে রয়েছে পুজোর আমেজ? সেটা যে একেবারেই না। তা প্রমাণ করতে আটঘাঁট বেঁধে ফেলেছে আমস্টারডাম। নেদারল্যান্ডের রাজধানী শহরের প্রবাসী বাঙালিরা।

সাড়ে সাত হাজার কিলোমিটারের সামান্য বেশি। এটাই মোটামুটি কলকাতা থেকে আমস্টারডামের দূরত্ব। কিন্তু দুর্গাপুজোর আমেজ এতটা দূরত্ব পেরিয়েও ফিকে হয়ে যায়নি। আমস্টারডামেও এখন দেবী উমার অপেক্ষা প্রহর গোণা হচ্ছে। আয়োজনে 'আনন্দধারা'। পুজোর অন্যতম আয়োজক সুদীপ্ত লস্কর জানাচ্ছেন, এবার সপ্তম বর্ষে পৌঁছেছে 'আনন্দধারা'র পুজো। কলকাতার ধাঁচে এই পুজো বরাবর থিম পুজো করে আসছে। আর এবার বিশেষ আকর্ষণ  'চন্দ্রযান ও বিক্রম ল্যান্ডার'। ২০২১ সালের 'মধ্যযুগীয় দুর্গ', ২০২২ সালে 'হাওড়া ব্রিজ'- ছিল এই পুজোর থিম। এবারের 'চন্দ্রযান' সেই ভিড় ছাপিয়ে যাবে বলে আশা মণ্ডপসজ্জার দায়িত্বপ্রাপ্ত গৌরব মুখোপাধ্য়ায় এবং সোমিয়া লস্করের।

পঞ্জিকা মেনে পুজোপাঠ:
অনেকে মনে করেন বিদেশের পুজো শুধুই আনন্দ। সময় এবং ছুটির অভাবে দুর্গা পুজো সেখানে শুধুই 'ইভেন্ট'। কিন্তু এই ধারণা একেবারে নস্যাৎ করে আমস্টারডামের আনন্দধারা। এটাই একমাত্র পুজো যেটি নেদারল্যান্ডে প্রতিবছর নিয়ম করে পঞ্জিকা মেনে পুজো করে ৷ এখন জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি।  চলছে মণ্ডপসজ্জার কাজ৷ নেদারল্যান্ড-এর 'ভি এর এ' ক্রিকেট গ্রাউন্ডে এই পুজো হয়। মাঠে পুজোর আয়োজনের জন্য জায়গাও অনেক বেশি পাওয়া যায়। ভিড়ও হয়। বহুজাতিক ব্যাঙ্কে কর্মরত প্রবাসী বাঙালি বীতিহোত্র চ্যাটার্জী একেবারে প্রথম থেকেই এই পুজোর পুরোহিত।

বাঙালি যেখানে পেটপুজো সেখানে:
দুর্গাপুজোয় পেটপুজো হবে না এমনটা সাধারণত হয় না। যেখানে প্রবাসী বাঙালিরা পুজোর আয়োজন করছেন, সেখানে যে ভোজের ব্যবস্থা ভালই থাকবে সেটা চোখ বুজে বলে দেওয়া যায়। এখানেও সেই ছবিটার নড়চড় হচ্ছে না। থাকছে বিভিন্ন লোভনীয় খাবারের সমাহার। আর তাতে বাংলার ছোঁয়া যাতে থাকে তার জন্য কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে ২টি বাছাই রেস্তরাঁর রাঁধুনি ও কারিগরদের। তাঁদের হাতের জাদুতে বুঁদ হবেন আমস্টারডামের প্রবাসী বাঙালিরা। 

চমক বিজয়া সম্মিলনীতে:
পুজোর রেশ বজায় রেখেই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আসর জমাতে থাকছেন অনুপম রায়৷ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
Cockroach Janta Party : রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ককরোচ জনতা পার্টি ? যা জানিয়ে দিলেন অভিজিৎ দীপকে...
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget