এক্সপ্লোর

Arvind Kejriwal Arrested: 'BJP-র পায়ের তলা থেকে জমি সরছে' ভোটের মুখে কেজরিওয়ালের গ্রেফতারিতে প্রতিক্রিয়া কুণালের

Arvind Kejriwal News: আবগারি দুর্নীতি মামলায় উপমুখ্যমন্ত্রীর পর গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal Arrested) গ্রেফতার করল ইডি (ED)। আবগারি দুর্নীতি মামলায় প্রায় ২ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় তাঁকে। আর এই গ্রেফতারিতে সরব হয়েছেন বিজেপি বিরোধী দলগুলি। 

কেজরিওয়ালের গ্রেফতারিতে সরব: ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে সরব হয়েছে তৃণমূল। এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। ভোটের মুখে এই গ্রেফতার আরও বেশি করে প্রমাণ করে দিচ্ছে বিজেপি নিশ্চিত তারা ফিরে আসবে না। সেই কারণে মরিয়া হয়ে সমস্তরকম নখ, দাঁত বের করছে। চক্ষু লজ্জার মাথা খেয়েছে। নাহলে ভোট ঘোষণার পর এই গ্রেফতার হতে পারে না। বিজেপি বিরোধী দলগুলিকে ঠেকাতে তাদের নেতাদের বিরুদ্ধে এজেন্সি নামিয়ে বিব্রত করার খেলা চলছিল। ভোট ঘোষণার পর যেভাবে গ্রেফতার করা হল, তাতে বোঝা যাচ্ছে বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে। জনগণ সঙ্গে নেই। সেই কারণেই এজেন্সির অপব্যবহার করে বিজেপি বিরোধী শক্তিকে এইভাবে আক্রমণ করছে। আমরা ধিক্কার জানাচ্ছি।''

মোদিকে নিশানা: অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে মোদিকে নিশানা করেছেন প্রিয়ঙ্কা গাঁধী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, 'দিল্লির মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রেফতার করা সম্পূর্ণ অসাংবিধানিক। রাজনীতিকে এতটা নীচে নামিয়ে নিয়ে আসাটা প্রধানমন্ত্রীর পক্ষে শোভা পায় না। দেশের সবথেকে বড় বিরোধী দল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ইডি-সিবিআই-আয়কর লাগিয়ে বিরোধী দলের নেতাদের ওপর ক্রমাগত চাপ। এর আগে একজন মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়েছেন। এখন আরও একজন মুখ্যমন্ত্রীকে জেলে ভরার রাস্তা তৈরি করলেন। স্বাধীন ভারতের ইতিহাসে এরকম নির্লজ্জ দৃশ্য প্রথমবার দেখা গেল।'

 

 

দিল্লির মুখ্য়মন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদ: এই গ্রেফতারিতে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে AIADMK। দলের মুখপাত্র কোভাই সত্যন বলেন, "প্রথমত, এই গ্রেফতারি প্রমাণ করে তিনটে এজেন্ডা রয়েছে বিজেপির। দ্বিতীয়ত, বিজেপির বিরোধিতা করলে তাদের কারাগারে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিজেপির বিরুদ্ধে কথা বললে দলীয় তহবিল ব্যবহার করতে পারবে না। তৃতীয়ত, যাঁরা জামিনে মুক্ত, তাঁদের সঙ্গে জোট করতে বিজেপির কোনও দ্বিধা থাকবে না।"

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WB Lok Sabha Election 2024: "এটা আমার ঘর, এখানে আমি থাকতে এসেছি'' বহিরাগত বিতর্কে জবাব ইউসুফের

সেরা শিরোনাম

Mamata Banerjee: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget